News Flash

  • Home
  • Uncategorized
  • ত্রিপুরার দুই নাগরিক করোনা আক্রান্ত উৎস সন্ধানে নজর অসমের বদরপুর
Image

ত্রিপুরার দুই নাগরিক করোনা আক্রান্ত উৎস সন্ধানে নজর অসমের বদরপুর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ মে৷৷ ত্রিপুরায় দুই সাধারণ নাগরিকের করোনা-আক্রান্তের ঘটনায় জনমনে আতঙ্ক ছড়িয়েছে৷ প্রশ্ণ উঠেছে, কীভাবে তাঁরা সংক্রমিত হলেনঊ এ-বিষয়ে অনুসন্ধানে যে তথ্য উঠে এসেছে তাতে দক্ষিণ অসমের বদরপুরবাসী এবং ওই রাজ্য প্রশাসনের জন্য যথেষ্ট উদ্বেগের কারণ বলে মনে করা হচ্ছে৷ মধ্য অসমের তেজপুরে একটি বেসরকারি সংস্থায় কর্মরতরা বাসে ত্রিপুরায় আসেনঊ গুয়াহাটিতে ত্রিপুরার এক যুবতী ওই বাসে ওঠেন৷ অন্যান্য যাত্রীদের আপত্তি সত্ত্বেও পথে আরও ছয জনকে গাড়ির চালক বাসে তুলেন৷ তারা সকলেই অসমের বদরপুর নেমে গেছেন৷ তাদের মধ্যে একজন ত্রিপুরায় করোনা-আক্রান্ত হিসেবে চিহ্ণিত যুবকের সাথে বসেছিলেন৷


এ-বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেছেন ওই সংস্থায় কর্মরত সোনামুড়া মহকুমার তুইসাখান্দালের বাসিন্দা ধনঞ্জয় নোয়াতিয়া৷ তাঁর আশঙ্কা, বদরপুরের ওই যাত্রীর শরীর থেকেই ত্রিপুরার যুবক করোনায় আক্রান্ত হয়েছেন৷ কিন্ত, উত্তর মহারানিপুরের ওই যুবতী কীভাবে আক্রান্ত হয়েছেন, তা বুঝতে পারছেন না তিনি৷
তাঁর কথায়, গত ১৩ মে তেজপুর থেকে আমরা রওয়ানা হয়েছিলাম৷ গুয়াহাটিতে ওই যুবতী আমাদের বাসে উঠেছিলেন৷ কারণ, তার পরিচিত আমাদের সাথেই কর্মরত ছিলেন৷ তিনি বলেন, পথে গাড়ির চালক ছয় জনকে বাসে তুলে নেন৷ তাঁর দাবি, আমরা আপত্তি করেছিলাম৷ কারণ, ছয়জনকে গাড়িতে তোলা হলে পারস্পরিক দূরত্ব বজায় রাখা সম্ভব ছিল না৷ কিন্তু চালক আমাদের কোনও কথা শুনেননি৷অগত্যা বাধ্য হয়ে তাঁদের সাথেই আমাদের বাসে সফর করতে হয়েছে৷ তিনি বলেন, ওই ছয়জনের মধ্যে এক ব্যক্তি কমলপুরের ওই যুবকের সাথে বসেছিলেনঊ তাঁরা বদরপুর নেমে গেছেন৷


ধনঞ্জয় বলেন, ১৪ মে দুপুর ১২টা আমরা চোরাইবাড়িতে পৌঁছি৷ এর পর ওই বাস আমাদের সেখানে রেখে ফিরে গেছে৷ তাঁর কথায়, চোরাইবাড়িতে আমাদের সোয়াব সংগ্রহ করা হয়৷ তার পর আমরা আলাদা হয়ে যাই৷ তিনি জানান, আমরা ওই বাসে ২৩ জন এসেছিলাম৷ কিন্তু চোরাইবাড়ি থেকে বাড়ি পৌঁছার জন্য আমরা আলাদাভাবে রওয়ানা দিয়েছিলাম৷তাঁর দাবি, উত্তর মহারানিপুরের ওই যুবতী সহ ছয়জন গাড়ি নিয়ে দিনেরবেলায় বাড়ির উদ্দেশে রওয়ানা দেন৷ আমরা রাতে রওয়ানা দিয়েছি৷
তাঁর দাবি, অসমে থাকাকালীন আমরা সকলে সুস্থই ছিলাম৷ আমাদের মধ্যে করোনা-র কোনও লক্ষণ ছিল না৷ কিন্তু ত্রিপুরায় নমুনা পরীক্ষায় আমাদের মধ্যে এক যুবক ও গুয়াহাটি থেকে আগত ওই যুবতীর কোভিড-১৯ রিপোর্ট পজিটিভ এসেছে৷ তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, বদরপুর নেমে যাওয়া ওই ছয়জনের মধ্যে এক ব্যক্তি বাসে কমলপুরের ওই যুবকের পাশের আসনে বসেছিলেন৷ তাই ওই ব্যক্তির থেকেই সংক্রমণ ছড়িয়েছে বলে তিনি মনে করছেন৷ তবে ওই যুবতী কীভাবে সংক্রমিত হলেন, সে-বিষয়টি তাঁকে ভাবাচ্ছেঊ স্বাভাবিকভাবে এ-ক্ষেত্রেও সংক্রমণের উৎস খোঁজে বের করা প্রয়োজন বলে মনে করা হচ্ছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top