News Flash

  • Home
  • Uncategorized
  • যৌথবাহিনীর হাতে গ্ৰেফতার এনআইএ-র মোস্ট ওয়ান্টেড এনএসসিএন (এম)-এর শীর্ষ নেতা পুনাম ওয়াংসু
Image

যৌথবাহিনীর হাতে গ্ৰেফতার এনআইএ-র মোস্ট ওয়ান্টেড এনএসসিএন (এম)-এর শীর্ষ নেতা পুনাম ওয়াংসু

ইটানগর, ১৬ মে (হি.স.) : জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ-র মোস্ট ওয়ান্টেড অপরাধী নাগা উগ্রপন্থী সংগঠন এনএসসিএন মুইভা গোষ্ঠীর সাৰ্জেণ্ট মেজর পুনাম ওয়াংসু সেনা ও পুলিশের যৌথ অভিযানে গ্ৰেফতার হয়েছে। অরুণাচল প্ৰদেশের পশ্চিম খোনসার তদানীন্তন বিধায়ক তিরন আবোহ, তাঁর ছেলে সহ ১১ জনের নৃশংস হত্যাকাণ্ডের সঙ্গে পুনাম ওয়াংসুও জড়িত বলে জানা গেছে।

প্রশাসনিক এক সূত্রের খবরে প্ৰকাশ, অরুণাচল পুলিশ এবং ভারতীয় সেনাবাহিনী লংডিং জেলার লংফাং নামের এক গ্ৰামের জঙ্গলে যৌথ অভিযান চালিয়ে এনএসসিএন মুইভা গোষ্ঠীর মেজর পুনাম ওয়াংসুকে তার অস্থায়ী শিবির থেকে আটক করে। সেনা হানার খবর পেয়ে জঙ্গলে গা ঢাকা দেওয়ার চেষ্টা করেছিল ওয়াংসু। কিন্তু তার চেষ্টা ব্যৰ্থ হয়।

উল্লেখ্য, গত বছরের ২১ মে সন্দেহভাজন এনএসসিএন জঙ্গিদের গুলি-হামলায় অরুণাচল প্রদেশের পশ্চিম খোনসার বিধায়ক তিরন আবোহ, তাঁর ছেলে সহ ১১ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছিল। ওই দিনের গুলি হামলায় আহত হয়েছিলেন আরও তিনজন। ঘটনা এদিন সকালের দিকে রাজ্যের তিরাপ জেলা সদর খোনসার বগাপানি এলাকায় সংঘটিত হয়েছিল।

এ ঘটনার পর ধরপাকড় হলেও পুনাম ওয়াংসুকে এনআইএ মোস্ট ওয়ান্টেড বলে ঘোষণা করেছিল। ওয়াংসুকে গ্ৰেফতার করার পর সেনা ও পুলিশ তাকে এনআইএ-র হাতে সমঝে দিয়েছে। ওয়াংসুর বিরুদ্ধে ৩০২/৩০৭ /৩৪ ধারায় মামলা দায়ের করা হয়েছে। প্রসঙ্গত, এনআইএ এর আগে প্ৰাক্তন বিধায়ক তিরন আবোহ সহ ১১ জনকে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত রাজ্যের লংডিং জেলার এনএসসিএন মুইভা গোষ্ঠীর কমান্ডার ওয়াংটি জসাহাম সমেত অন্য আরও চারজনকে গ্ৰেফতার করেছে।

এখানে উল্লেখ করা যেতে পারে, সেদিন বিধায়ক তিরন আবোহ তাঁর ছেলে-সহ আত্মীয়স্বজন এবং অন্য মোট ১৪ জন সঙ্গী নিয়ে অসম থেকে খোনসায় তাঁর বাড়ি ফিরছিলেন। বিধায়কের কনভয় যখন খোনসা জেলার অন্তর্গত বগাপানির অজয় রাজকুমার চা বাগান এলাকার পাহাড়ি রাস্তায় পৌঁছে, তখন সন্দেহভাজন এনএসসিএন (মুইভা)-এর সশস্ত্র জঙ্গিরা অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র দিয়ে ধারা গুলি বর্ষণ করতে থাকে।

গাড়ির সামনের আসনে সিটবেল্ট বেঁধে বসেছিলেন বিধায়ক তিরন আবোহ। গুলি তাঁর ডান দিকে পাঁজর ভেদে করে বেরিয়ে যায়। এছাড়া গাড়ির ভিতরেই স্টিয়ারিঙের ওপর লুটে পড়েন বিধায়কের গাড়িচালক। ছেলে তার আসনেই রক্ত ঝরিয়ে প্রাণ হারায়। এভাবে গাড়ির ভিতরেই মর্মান্তিক মৃত্যু হয় বিধায়ক-সহ ১১ জনের। এছাড়া গুলিবিদ্ধ আহত হয়েছেন বিধায়কের দেহরক্ষী এবং অন্য দুজন।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top