News Flash

  • Home
  • Uncategorized
  • দেশের যেকোনও জেলা থেকে চালানো হবে শ্রমিক স্পেশ্যাল ট্রেন : রেলমন্ত্রী
Image

দেশের যেকোনও জেলা থেকে চালানো হবে শ্রমিক স্পেশ্যাল ট্রেন : রেলমন্ত্রী

নয়াদিল্লি, ১৬ মে (হি.স.): পরিযায়ী শ্রমিকদের সুবিধা দেওয়ার জন্য দেশের যেকোনও জেলা থেকে চালানো হবে শ্রমিক স্পেশ্যাল ট্রেন । শনিবার এমনটাই জানালেন রেলমন্ত্রী পীয়ূষ গোয়েল । আজ আবার রেলমন্ত্রী জানান, ‘পরিযায়ী শ্রমিকদের সুবিধা দেওয়ার জন্য রেল মন্ত্রক তৈরি। শ্রমিক স্পেশ্যাল ট্রেন দেশের যেকোনও জেলা থেকে চালানো হবে। জেলা কালেক্টরদের শ্রমিকদের লিস্ট বানাতে হবে । তাঁরা কোথায় যেতে চান তার লিস্ট তৈরি করে রেলকে জানাতে হবে রাজ্যের নোডাল অফিসারের মাধ্যমে।’
উল্লেখ্য, করোনা মহামারী আটকাতে দেশে চলছে লকডাউনে।আর তিন দফার এই লকডাউনে সব থেকে বেশি সমস্যায় পড়েন দেশের পরিযায়ী শ্রমিকরা। ভিন রাজ্যে পরিবার নিয়ে আটকে পড়েছেন তাঁরা। খাবার নেই, কাজ নেই। টাকাও শেষ। অনিশ্চয়তা কাটাতে তাঁরা পায়ে হেঁটেই বাড়ি ফেরার জন্য বেরিয়ে পড়েন। হাজার হাজার মানুষ হেঁটে চলেছেন ভারতের রাস্তায়। এ ছবি কেউ কখনও দেখেনি। বিভিন্ন মহল থেকে সকলে প্রতিবাদ করতে শুরু করে। অবশেষে সরকার থেকে সিদ্ধান্ত নেওয়া হয় শ্রমিক ট্রেন চালানোর। এই ট্রেনে করে বাড়ি ফেরানো শুরু হয় শ্রমিকদের। কিন্তু তাতেও কুল কিনারা হচ্ছে না সমস্যার। এরপরই পরিযায়ী শ্রমিকদের সুবিধা দেওয়ার জন্য দেশের যেকোনও জেলা থেকে চালানো হবে শ্রমিক স্পেশ্যাল ট্রেন । শনিবার এমনটাই জানালেন রেল মন্ত্রী পীয়ূষ গোয়েল ।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top