News Flash

  • Home
  • Uncategorized
  • করোনা মূর্তি, সচেতনতা ও সতর্কবার্তার অভিনব উদ্যোগ মৃৎশিল্পী দম্পতির
Image

করোনা মূর্তি, সচেতনতা ও সতর্কবার্তার অভিনব উদ্যোগ মৃৎশিল্পী দম্পতির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ মে৷৷ করোনা ভাইরাসের মূর্তি বানিয়ে জনসচেতনতা এবং মানুষকে সতর্ক করার পন্থা নিলেন মৃৎশল্পী দম্পতি৷ পশ্চিম ত্রিপুরা জেলার বনকুমারী ক্ষুদিরামপল্লির বাসিন্দা উষাশেখর চৌধুরীর কথায়, করোনা অতিমারি সারা বিশ্বকে গ্রাস করেছেঊ তাই, এই ভাইরাসের বিধবংসী রূপ ফুটিয়ে তুলতে চেয়েছি৷ এজন্য রাক্ষস-রূপী করোনা-র মূর্তি বানিয়েছি৷ তিনি বলেন, আমরা স্বামী-স্ত্রী মিলে মানুষকে সচেতন ও সতর্ক করার এই উপায় বের করেছি৷ তাঁদের আশা, মানুষ করোনা মোকাবিলায় সমস্ত নিয়ম মানবেন এবং করোনা-র হাত থেকে সমগ্র জাতি ও দেশকে রক্ষা করবেন৷


করোনা মোকাবিলায় নানাজন বিভিন্ন উপায় বের করার চেষ্টা করছেন৷ সেই কঠিন লড়াইয়ে মৃৎশিল্পী দম্পতিও অংশীদার হতে চেয়েছেন৷ উষাশেখর চৌধুরী বলেন, এখন লকডাউন চলছে৷ তাই কাজকর্ম বিশেষ নেইঊ ফলে, অবসর সময়ে স্বামী-স্ত্রী মিলে করোনা-র বিরুদ্ধে মানুষকে সচেতন ও সতর্ক করার উপায় বের করেছি৷ তিনি বলেন, করোনা-র ভয়াবহতাকে মূর্তি-তে ফুটিয়ে তুলতে চেয়েছি৷ তাই, রাক্ষস-রূপী এক করোনা-র মূর্তি বানিয়েছি আমরা৷ তাঁর বিশ্বাস, করোনা আমাদের জীবনে কতটা ভয়ংকর হতে পারে মূর্তির বিধবংসী রূপ সেটাই বোঝাতে চাইছে৷ তবে সমস্ত অন্ধকার এবং আসুরিক শক্তির বিরুদ্ধে আমাদের লড়াই করে জিততেই হবে, সেই অঙ্গীকার মানুষ গ্রহণ করুন, আমরা তা চাইছি৷


তাঁর স্ত্রী মঞ্জু চৌধুরী বলেন, করোনা-র প্রকোপে আমরা এখন ঘরবন্দি৷ তাই, মানুষকে এই ভাইরাসের ভয়াবহতা উপলব্ধি করতেই হবে৷ তাঁর দাবি, করোনা-র মূর্তি এই ভাইরাসের প্রকোপের পরিণাম সম্পর্কে মানুষের চোখ খুলে দেবে৷ তাই আমরা ওই মূর্তি বানিয়েছি৷


প্রসঙ্গত, করোনা-র প্রকোপ নিয়ে ইতিমধ্যে শিল্পীমহল নিজ নিজ ভাবনাষ মানুষের চেতনাকে নাড়িয়ে দেওয়ার চেষ্টা করেছে৷ ভাইরাস সম্পর্কে মানুষের সচেতনতা বৃদ্ধির নানা উপায় বের করা হচ্ছে৷ কারণ, মানুষ যত এই ভাইরাস সম্পর্কে অবগত হবেন ততই নিজেদের সুরক্ষিত রাখতে চেষ্টা করবেন৷ কারণ এই ভাইরাস বাতাসে ছড়ায় না৷ মানুষের সংস্পর্শেই বিস্তার লাভ করে সংক্রমণ৷ তাই, করোনা মোকাবিলায় সমস্ত সরকারি নিয়ম পালনের বার্তা ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যেই এই মূর্তি বানানো হয়েছে, দাবি করেন মৃৎশিল্পী দম্পতি৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top