News Flash

  • Home
  • Uncategorized
  • রাজস্ব ঘাটতি, উত্তর-পূর্বাঞ্চলের জন্য অর্থ বরাদ্দের সুপারিশ পঞ্চদশ অর্থ কমিশনের
Image

রাজস্ব ঘাটতি, উত্তর-পূর্বাঞ্চলের জন্য অর্থ বরাদ্দের সুপারিশ পঞ্চদশ অর্থ কমিশনের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ মে৷৷ পঞ্চদশ অর্থ কমিশন পিছিয়ে যাওয়ায় বিভিন্ন রাজ্যের রাজস্ব ঘাটতি হয়েছে৷ সেই ঘাটতি মেটাতে পঞ্চদশ অর্থ কমিশনের সুপারিশে অসম, ত্রিপুরা সহ উত্তর-পূর্বাঞ্চলের ছয়টি রাজ্যকে অর্থ বরাদ্দ করেছে কেন্দ্রীয় সরকার৷ চলতি মাসেই ওই অর্থ রাজ্যগুলির কাছে পৌঁছে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে৷ নাগপুরে অবস্থিত রিজার্ভ ব্যাঙ্ককে ওই অর্থরাশি রাজ্যগুলির কাছে পৌঁছে দিতে বলেছেন কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের ব্যয় সংক্রান্ত অর্থ কমিশনের অধিকর্তা ভর্তেন্দু কুমার সিং৷ রাজস্ব ঘাটতি বাবদ উত্তর-পূর্বাঞ্চলে অর্থ কমিশন থেকে অসম সবচেয়ে বেশি এবং সিকিম সবচেয়ে কম অনুদান পাবে৷


পঞ্চদশ অর্থ কমিশন এক বছর পিছিয়ে গেছে৷ স্বাভাবিকভাবে রাজস্ব ঘাটতি পুষিয়ে দেওয়া হবে, প্রতিশ্রুতি দিয়েছিল কেন্দ্রীয় সরকার৷ কোভিড-১৯ মোকাবিলায় সারা দেশ হিমশিম খাচ্ছে৷ সে মোতাবেক দেশের মূলস্রোত থেকে পিছিয়ে উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলির প্রতি বিশেষ নজর দেওয়া প্রয়োজন বলে মনে করা অস্বাভাবিক নয়৷ উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলির মধ্যে ত্রিপুরা এবং অসমে সবচেয়ে বেশি করোনা আক্রান্তের সন্ধান মিলেছে৷ তাছাড়া, লকডাউন এই অঞ্চলের রাজ্যগুলির অর্থনীতির মেরুদণ্ডে আঘাত করেছে৷ অবশ্যই এ-বিষয়ে বিভিন্ন রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার উদ্বিগ্ণ৷ সে-ক্ষেত্রে এ মুহূর্তে অর্থ কমিশনের তরফে রাজস্ব ঘাটতি মিটিয়ে দেওয়ার উপহার নিঃসন্দেহে সময়োপযোগী বলা যেতেই পারে৷


পঞ্চদশ অর্থ কমিশনের সুপারিশে কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের ব্যয় সংক্রান্ত অর্থ কমিশন বিভাগ অসম, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এবং সিকিমকে রাজস্ব ঘাটতি বাবদ নির্দিষ্ট অর্থ রাশি মিটিয়ে দেওয়ার জন্য বলেছে রিজার্ভ ব্যাঙ্ককে৷ তাতে অসম ৬৩১ কোটি ৫৮ লক্ষ ৩৩ হাজার টাকা, নাগাল্যান্ড ৩২৬ কোটি ৪১ লক্ষ ৬৬ হাজার টাকা, ত্রিপুরা ২৬৯ কোটি ৬৬ লক্ষ ৬৬ হাজার টাকা, মণিপুর ২৩৫ কোটি ৩৩ লক্ষ ৩৩ হাজার টাকা, মিজোরাম ১১৮ কোটি ৫০ লক্ষ টাকা এবং সিকিম ৩৭ কোটি ৩৩ লক্ষ ৩৩ হাজার টাকা পাবে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top