News Flash

  • Home
  • Uncategorized
  • করোনার বিস্তৃতি রুখতে অসম-ত্রিপুরার চোরাইবাড়ি সীমান্ত সিল করে দিলেন করিমগঞ্জের জেলাশাসক
Image

করোনার বিস্তৃতি রুখতে অসম-ত্রিপুরার চোরাইবাড়ি সীমান্ত সিল করে দিলেন করিমগঞ্জের জেলাশাসক

নিজস্ব প্রতিনিধি, চুড়াইবাড়ি, ৯ মে৷৷ লকডাউন ৩.০-য় কিছু ক্ষেত্রে শিথিল করার পর অতিমারি করোনা ভাইরাসের বিস্তৃতি ঘটছে এক রাজ্য থেকে অন্য রাজ্যে৷ গত তিন দিনে অসম ও ত্রিপুরায় ব্যাপক হারে করোনা সংক্রমণের খবরে এই রাজ্যের আন্তঃরাজ্য সীমান্ত জেলা প্রশাসনের কালো ঘাম ছুটেছে৷ এই কয়দিনে করিমগঞ্জ জেলার পাথারকান্দি বিধানসভা এলাকার চোরাইবাড়ি-ঘেঁষা অসম-ত্রিপুরা আন্তঃরাজ্য সীমান্ত গেট দিয়ে উভয় রাজ্যে আটক নাগরিকদের নিজ নিজ বাড়িতে ফিরে যাওয়ার ব্যবস্থা করার পর থেকে করোনা সংক্রমণ বেঁড়ে চলছে৷ এমন-কি ত্রিপুরা ফেরত করিমগঞ্জ জেলার কায়স্থগ্রামের লরিচালক জনৈক জাকিরুল হক করোনা আক্রান্ত বলে এক খবরে কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে করিমগঞ্জ জেলা প্রশাসন৷


আজ শনিবার জেলাশাসক আনবামুথান এমপি, ডিআইজি (সাউদার্ন রেঞ্জ) দিলীপকুমার দে, পুলিশ সুপার কুমার সঞ্জীব কৃষ্ণা, ডিএসপি সদর সুধন্য শুক্লবৈদ্য, স্থানীয় বিধায়ক কৃষ্ণেন্দু পালরা চোরাইবাড়ি সীমান্ত গেটে আসেন৷ এখানে এসে তাঁরা প্রথমে স্থানীয় পুলিশের (অসম) সঙ্গে জরুরি আলোচনা করেন৷ পরে তাঁরা সীমান্তের ওপাড়ে চোরাইবাড়ি (উত্তর ত্রিপুরা) থানায় গিয়ে পুলিশের সঙ্গে কথা বলেন৷


আলোচনাকালে করিমগঞ্জের জেলাশাসক আনবামুথান এমপি ত্রিপুরার পুলিশ প্রশাসনকে জানান, করোনা ভাইরাসকে পিতিহত করতে সরকারি নির্দেশ মোতাবেক আজ (শনিবার) রাত ১২টা থেকে ত্রিপুরার কোনও মানুষকে অসমে প্রবেশ করতে দেওয়া হবে না৷ পরবর্তী আদেশ না আসা পর্যন্ত এই নির্দেশ জারি থাকবে৷ তবে প্রতিবেশী উভয় রাজ্যের মধ্যে পূর্ববৎ পণ্যবাহী গাড়ি, জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত যানবাহন এবং অনুমোদিত ব্যক্তি বা আধিকারিক-কর্মচারী চলাচল করতে পারবেন৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top