News Flash

  • Home
  • Uncategorized
  • বহিঃরাজ্য থেকে ফেরত আসা পরিবারকে নিয়ে ইন্দ্রনগরে দিনভর চরম উত্তেজনা
Image

বহিঃরাজ্য থেকে ফেরত আসা পরিবারকে নিয়ে ইন্দ্রনগরে দিনভর চরম উত্তেজনা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ মে৷৷ রাজ্যে হু হু করে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা৷ ফলে আতঙ্কে ভুগছে মানুষ৷ তবে প্রসাশনের পক্ষ থেকে একাধিক বার জানানো হচ্ছে প্রয়োজনে প্রশাসনের সাথে সন্দেহ মূলক যে কোন বিষয় নিয়ে জানার জন্য৷ গুজবে ভর করে বা অপপ্রচার চালিয়ে যেন কেউ পরিস্থিতি আতঙ্কের মুখে ঠেলে না দেয়৷ আর এটাই করছে কিছু সংখ্যক অতি উৎসাহী মানুষ৷


উল্লেখ্য বুধবার রাজসানের কোটা থেকে বহু ছাত্র ছাত্রী ফিরেছে রাজ্যে৷ সেই ছাত্রছাত্রীদের মতো বুধবার ইন্দ্রনগরের বাসিন্দা জৈনিক এক মহিলা ছেলেমেয়েকে নিয়ে রাজ্যে ফিরে এসেছেন৷ তারপর সেই মহিলা এবং মহিলার ছেলে মেয়ের নমুনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসায় প্রশাসনের পক্ষ থেকে শুক্রবার বাড়ি ফেরার অনুমতি দেওয়া হয় এবং হোম কোয়ারেণ্টাইনে থাকার নির্দেশ দেওয়া হয়৷ আর সেই মোতাবেক শুক্রবার ইন্দ্রনগর বাড়িতে আসেন সেই ভদ্রমহিলা৷ কিন্তু এলাকাবাসী মনে দেখা দেয় নানা সংশয়৷ আর তা নিয়ে শনিবার এলাকায় উত্তেজনা দেখা দেয়৷ এলাকাবাসীর বক্তব্য স্থানীয় ক্লাব সম্পাদকের সাথে আলোচনা না করে কেন তিনি বাড়ি ফিরেছেন? অযৌক্তিকভাবে বাড়ি ছাড়ার কথা বলতে থাকেন এলাকার কিছু মানুষ৷


পরবর্তী সময় খবর পেয়ে ছুটে যান বিধায়ক সুদীপ রায় বর্মণ ও সদর মহকুমা শাসক অসীম সাহা৷ তারা সেখানে গিয়ে গোটা ঘটনার বিবরণ শুনে এলাকাবাসীকে বোঝান যে প্রশাসনিক নির্দেশ মেনে তাদের বাড়ি ফিরতে দেওয়া হয়েছে৷ এতে কোন বিপত্তির ঝুঁকি নেই বলে জানান বিধায়ক সুদীপ রায় বর্মন ও সদর মহকুমা শাসক৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top