News Flash

  • Home
  • Uncategorized
  • আটকে পড়া রাজ্যের নাগরিকদের ফিরিয়ে আনতে ট্রেনের অনুমতি দিচ্ছে না পশ্চিমবঙ্গ ও অসম : আইনমন্ত্রী
Image

আটকে পড়া রাজ্যের নাগরিকদের ফিরিয়ে আনতে ট্রেনের অনুমতি দিচ্ছে না পশ্চিমবঙ্গ ও অসম : আইনমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ মে৷৷ পশ্চিমবঙ্গ এবং অসম সরকার ট্রেনের অনুমতি দিচ্ছে না৷ তাই আপাতত বাসে ত্রিপুরার নাগরিকদের আনার ব্যবস্থা করা হচ্ছে৷ তবে কিছুদিনের মধ্যেই ট্রেনের বন্দোবস্ত হয়ে যাবে বলে আশা প্রকাশ করেছেন আইন ও শিক্ষামন্ত্রী রতনলাল নাথ৷ তাঁর কথায়, কেন্দ্রীয় নির্দেশ অনুযায়ী বহিঃরাজ্যে আটকে পড়াদের ফিরিয়ে আনার ক্ষেত্রে দুই রাজ্যের সম্মতির প্রয়োজন৷
ত্রিপুরার প্রচুর মানুষ লকডাউনে বহিঃরাজ্যে আটকে রয়েছেন৷ তাঁদের এখন ত্রিপুরায় ফিরিয়ে আনার ব্যবস্থা হচ্ছে৷ শনিবার সন্ধ্যায় সচিবালয়ে সাংবাদিক সম্মেলনে আইনমন্ত্রী বলেন, কর্ণাটকে ত্রিপুরার নাগরিক ৮,৭৫৮ জন আবদ্ধ৷ তাঁদের মধ্যে ১,২০০ জনকে নিয়ে আগামীকাল ট্রেন ত্রিপুরার উদ্দেশে রওয়ানা দেবে৷ তার জন্য ত্রিপুরা সরকার ইতিমধ্যে ১২ লক্ষ ৭৮ হাজার টাকা রেলওয়েকে দিয়েছে৷


এদিকে, তামিলনাড়ুতে ত্রিপুরার নাগরিক ৫,৯৫৭ জন রয়েছে আটকে৷ তাঁদের মধ্যে ১,১৪০ জনকে নিয়ে ট্রেন আসবে৷ তবে, ওই প্রক্রিয়ায় ৫-৬ দিন সময় লাগবে, জানিয়েছেন মন্ত্রী৷ তাঁর দাবি, সমস্ত রাজ্যে ট্রেনে ত্রিপুরার নাগরিকদের ফিরিয়ে আনতে সম্মত হচ্ছে না৷ পশ্চিমবঙ্গ এখনও এ-বিষয়ে রাজি হয়নি৷ তিনি বলেন, পশ্চিমবঙ্গে ৫,১৪৫ জন ত্রিপুরার নাগরিক আটকে রয়েছেন৷ কিন্তু সে রাজ্যের সরকার ট্রেনে তাঁদের ত্রিপুরায় পাঠাতে রাজি হয়নি৷ তাই আগামীকাল ১০০ জন যাত্রী নিয়ে পশ্চিমবঙ্গ থেকে ত্রিপুরার উদ্দেশে বাস ছাড়বে৷


শিক্ষামন্ত্রীর আরও দাবি, অসম সরকারও ট্রেনে ত্রিপুরার নাগরিকদের ফেরত পাঠাতে সম্মত হয়নি৷ তিনি বলেন, অসমে ৩,৫০০ জন ত্রিপুরার নাগরিক রয়েছেন৷ তাঁরা ত্রিপুরায় ফেরার জন্য আবেদন জানিয়েছেন৷ কিন্তু তাঁদের মধ্যে ৭০০ জনের পাস তৈরি হয়েছে৷ শিক্ষামন্ত্রীর কথায়, বহিঃরাজ্যে আটকে পড়েছেন যাঁরা তাঁদের ফিরিয়ে আনার ক্ষেত্রে উভয় রাজ্যের সম্মতি মিললে তবেই তা সম্ভব৷ তাতে কোনও এক রাজ্য অসম্মতি প্রকাশ করলে আটকে পড়াদের ফিরিয়ে আনা যাবে না৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top