News Flash

  • Home
  • Uncategorized
  • বিদ্যুতের ছোবলে কৃষকের মৃত্যু তেলিয়ামুড়ায়
Image

বিদ্যুতের ছোবলে কৃষকের মৃত্যু তেলিয়ামুড়ায়

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ৮ মে৷৷ বিদ্যুতের ছোবলে মর্মান্তিক মৃত্যু হল এক কৃষকের৷ ঘটনার তেলিয়ামুড়া থানার অধীন পশ্চিম হাওয়াই বাড়িতে৷ মৃত কৃষকের নাম পল্টন সরকার৷ স্থানীয় সূত্রে জানা যায়, কৃষক পল্টন সরকার অন্যান্য দিনের মতোই কৃষি জমিতে কাজ করতে গিয়েছিলেন৷


কৃষি জমির উপর দিয়ে উচ্চক্ষমতাসম্পন্ন বিদ্যুৎ পরিবাহী তার বয়ে গেছে৷ কৃষক পল্টন সরকার একটি কাঁচা বাঁশ উপরের দিকে উঠানোর চেষ্টা করলে বিদ্যুৎ পরিবাহী লাইনের তারের সঙ্গে সংস্পর্শ হয়৷ তাতে ঘটনাস্থলে ছিটকে পড়েন কৃষক পল্টন সরকার৷ তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে তেলিয়ামুড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ কিন্তু শেষ রক্ষা করা যায়নি৷ তেলিয়ামুড়া হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক কৃষক পল্টন সরকারকে মৃত বলে ঘোষণা করেন৷ কৃষক পল্টন সরকার এর মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়তেই পশ্চিম হাওয়াই বাড়িতে গভীর শোকের ছায়া নেমে আসে৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top