News Flash

  • Home
  • Uncategorized
  • ৩০০ শয্যার ভগৎ সিং যুব আবাস করোনা চিকিৎসা কেন্দ্রে রূপান্তর
Image

৩০০ শয্যার ভগৎ সিং যুব আবাস করোনা চিকিৎসা কেন্দ্রে রূপান্তর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ মে৷৷ করোনা আক্রান্তের সংখ্যা ত্রিপুরায় বেড়েই চলেছে৷ তাই, আগরতলায় শহীদ ভগৎ সিংহ যুব আবাস-কে কোভিড-১৯ চিকিৎসা কেন্দ্রে রূপান্তর করা হয়েছে৷ জি বি হাসপাতালের তত্বাবধানে ওই চিকিৎসা কেন্দ্রটি পরিচালিত হবে৷ সেখানে ৩০০ করোনা আক্রান্তের চিকিৎসা করা যাবে৷ আজ ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এক টুইট বার্তায় এই সংবাদ দিয়েছেন৷
বর্তমানে ত্রিপুরায় ৮৬ জন করোনা আক্রান্তের চিকিৎসা চলছে৷ তাদের মধ্যে দুই জন মহিলা ও ৩ শিশু রয়েছে৷ তারা বিএসএফ জওয়ানদের পরিবারের সদস্য৷ বাকিরা হলেন বিএসএফ জওয়ান৷ পরিস্থিতির পরিপ্রেক্ষিতে ত্রিপুরায় করোনা আক্রান্তের সংখ্যা আরও বাড়বে বলেই মনে করা হচ্ছে৷ সেক্ষেত্রে পর্যাপ্ত চিকিৎসা পরিকাঠামো খুবই প্রয়োজনীয়৷


ইতিপূর্বে ত্রিপুরায় করোনা আক্রান্তের চিকিৎসার জন্য জি বি হাসপাতালে ৮০টি এবং আইজিএম-এ ৩০টি শয্যা প্রস্তুত ছিল৷ তাছাড়া, আগামীকাল থেকে শালবাগানস্থিত বিএসএফ হাসপাতালে ৩৫টি শয্যা করোনা আক্রান্তের চিকিৎসার জন্য প্রস্তুত হয়ে যাবে৷ কিন্তু, কোন ঝুঁকি নেওয়া উচিত হবে না৷ তা ভেবেই হয়ত আজ শহীদ ভগৎ সিং যুব আবাস-কে কোভিড-১৯ চিকিৎসা কেন্দ্রে রূপান্তর করেছে ত্রিপুরা সরকার৷ মুখ্যমন্ত্রী আজ টুইট বার্তায় বলেন, এখন ত্রিপুরায় করোনা আক্রান্তের চিকিৎসায় ৪১০টি শয্যা প্রস্তুত রয়েছে৷ এ-বিষয়ে স্বাস্থ্য দফতরের পদস্থ আধিকারিক-র কথায়, বিএসএফ জওয়ানদের মধ্যে লক্ষণহীন করোনা আক্রান্তদের ওই কোভিড-১৯ চিকিৎসা কেন্দ্রে স্থানান্তর করা হবে৷

কারণ, দুই জন ছাড়া জি বি হাসপাতালে ভর্তি সকল বিএসএফ জওয়ান-দের মধ্যে করোনা আক্রান্তের কোন লক্ষণ দেখা যায়নি৷ তাঁর কথায়, কোভিড-১৯ চিকিৎসা কেন্দ্রের বাইরে ২৪ ঘন্টা অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে থাকবে৷ তাছাড়া, বিশেষজ্ঞ চিকিৎসক এবং অন্যান্য স্বাস্থ্য কর্মীরা সেখানে চিকিৎসায় নিয়োজিত থাকবেন৷ কোন সমস্যা হলে তৎক্ষণাৎ জি বি হাসপাতালে স্থানান্তর করা হবে৷ তিনি জানান, ওই যুব আবাসে প্রাতিষ্ঠানিক একান্তবাস-এ যারা ছিলেন তাঁদের শিপার্ডে স্থানান্তর করা হয়েছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top