News Flash

  • Home
  • Uncategorized
  • বদলি কাছাড়ের জেলাশাসক বর্ণালী শর্মা, এলেন হাইলাকান্দির কীর্তি জল্লি
Image

বদলি কাছাড়ের জেলাশাসক বর্ণালী শর্মা, এলেন হাইলাকান্দির কীর্তি জল্লি

শিলচর (অসম), ৮ মে (হি.স.) : তাৎক্ষণিক বলবৎযোগ্য নির্দেশে বদলি হয়েছেন কাছাড়ের জেলাশাসক বর্ণালী শর্মা (এসিএস)। তাঁর স্থলাভিষিক্ত করা হয়েছে হাইলাকান্দির জেলাশাসক কীর্তি জল্লি (আইএএস)-কে। হাইলাকান্দিতে পাঠানো হয়েছে রাজ্যের মুখ্যসচিবের স্টাফ অফিসার আইএসএস মেঘনিধি দাহালকে।

কোভিড-১৯ সংক্রমণজনিত বিষয়ে কাছাড় জেলা এক কঠিন পরিস্থিতিতে দাঁড়িয়ে আছে। ২৮ দিনে যেখানে একটিও নতুন করোনা আক্রান্তের ধরা পড়েনি সেখানে একদিনে লাফিয়ে লাফিয়ে বাড়ছে রোগীর সংখ্যা। কাছাড়ের পরিস্থিতি ক্রমশ জটিল আকার ধারণ করছে। এমতাবস্থায় রাজ্য সরকার কাছাড় জেলায় পাঠাচ্ছে হাইলাকান্দির জেলাশাসক আইএসএস কীর্তি জল্লিকে।

অসম সরকারের প্রধানসচিব টিপি বরগোহাঁই আজ ৮ মে কাছাড় এবং হাইলাকান্দির জেলাশাসকদের বদলি সংক্রান্ত এক বিজ্ঞপ্তি জারি করেছেন। বিজ্ঞপ্তিতে লেখা হয়েছে, ‘জনস্বার্থে ডেপুটি কমিশনার, হাইলাকান্দি কীর্তি জল্লি (আইএএস)-কে বদলি করে কাছাড়ের ডেপুটি কমিশনার হিসেবে নিয়োগ করা হয়েছ। কাছাড়ের ডেপুটি কমিশনার বর্ণালী শর্মা (এসিএস)-কে বদলি করা হয়েছে এমপ্লয়মেন্টের ডিরেক্টর হিসেবে। এই বিভাগের বর্তমান ডিরেক্টর মৃগেশ নারায়ণ বরুয়াকে সমতল জনজতি কল্যাণ ডিরেক্টের পদে বদলি হয়েছেন।’

এই নির্দেশিকা পেয়ে কাছাড়ের নতুন জেলাশাসক কীর্তি জল্লি বলেছেন, বর্তমান সময়টি খুবই কঠিন। এই পরিস্থিতির সঙ্গে লড়াই করতে হলে সকলকে একযোগে কাজ করতে হবে। তিনি জেলার সকল স্তরের জনসাধারণের সক্রিয় সহযোগিতা কামনা করেছেন। একই সঙ্গে সরকারি গাইড লাইন মেনে চলতে সকলের কাছে আবেদন রাখেন তিনি। জানা গেছে, কীর্তি জল্লি শনিবার শিলচরে এসে নিজের নতুন দায়িত্বভার সমঝে নেবেন।

কাছাড় জেলায় করোনা পজিটিভের সংখ্যা বাড়ার পেছনে জেলা প্রশাসনকে দায়ী করে ক্ষোভ ব্যক্ত করেছিলেন শিলচরের বিধায়ক দিলীপকুমার পাল, শিলচরের প্রাক্তন সাংসদ সুস্মিতা দেব। মনে করা হচ্ছে রাজস্থানের আজমির ফেরত বাসযাত্রীদের কোয়রান্টাইন না করে বাড়ি পাঠানোর জেরে সমাজ এবং বিভিন্ন রাজনৈতিক মহলে যে প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছিল তার জেরেই বর্ণালী শর্মাকে বদলি করা হয়েছে।

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top