News Flash

  • Home
  • Uncategorized
  • কৈলাসহরে নার্সের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার বাড়িতেই
Image

কৈলাসহরে নার্সের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার বাড়িতেই

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ মে৷৷ ফাঁসিতে আত্মঘাতী মহিলা স্টাফ নার্স৷ ঘটনা ঊনকোটি জেলার কৈলাশহর পৌর পরিষদের অন্তর্গত বৌউলাবাসা ১ নং ওয়ার্ডে৷ ঘটনার বিবরণে জানা যায় ঠাকুরদাসি দেবনাথ- পেশায় নার্স৷ বর্তমানে চন্ডিপুর ব্লকের অন্তর্গত সমরুরপার প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে কর্মরত৷ বৌলাবাসা স্থিত ভাড়া বাড়িতে তিনি ও তার স্বামী এবং এক ছেলে থাকতেন৷ তার স্বামী পেশায় কনেকটার৷


বৃহস্পতিবার সকালে নিজ কাজে আগরতলা উদ্দেশ্যে জান৷ সকালবেলা খাওয়া দাওয়ার পর স্বামীর অবর্তমানে ছেলেকে একা রেখে নিখোঁজ হয়ে যায়৷ তাঁকে খুঁজে পাওয়া যাচ্ছিল না৷ তখন বাড়ির মালিক দেখতে পায় ঠাকুরদাসী দেবনাথের ছেলে একা খেলছে৷ বাড়ির মালিক অনেক খোঁজাখুঁজির পর বিষয়টি এলাকাবাসীকে জানায়৷ পরবর্তী সময়ে এলাকাবাসীর সহযোগিতায় ঘরের বাথরুমের দরজা ভেঙে ফাঁসিতে আত্মঘাতী মহিলা অবস্থায় উদ্ধার হয় মহিলা৷ কৈলাশহর মহিলা থানায় খবর দেওয়া হয়৷ কৈলাশহর মহিলা থানা এসে মৃতদেহ ঊনকোটি জেলা হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠিয়ে দেয়৷ আত্মহত্যার কারন স্পষ্ট নয়৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top