News Flash

  • Home
  • Uncategorized
  • দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা হোয়াটস্যাপ-এ তথ্য চাইলেন মুখ্যমন্ত্রী
Image

দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা হোয়াটস্যাপ-এ তথ্য চাইলেন মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ মে৷৷ দুর্নীতির বিরুদ্ধে কোনও আপস নয়ঊ তাই দুর্নীতির তথ্য সরবরাহের জন্য হোয়াটস্যাপ নম্বর জারি করলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ ৮৭৯৪৫৩৪৫০১ নম্বরে উপযুক্ত প্রমাণ সহ দুর্নীতির তথ্য দেওয়ার ২৪ ঘণ্টার মধ্যে ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বস্ত করেছেন মুক্যমন্ত্রী৷


মঙ্গলবার রাজ্যের মুখ্যমন্ত্রী ফেসবুক বার্তায় বলেন, রাজ্যকে দুর্নীতিমুক্ত রাখার ক্ষেত্রে বর্তমান সরকার আপসহীন নীতি অবলম্বন করে কাজ করছে৷ এরই পরিপ্রেক্ষিতে কেউ যদি ব্যক্তিগত কাজ করতে গিয়ে কোনও সরকারি আধিকারিক বা কর্মী দ্বারা হয়রানির শিকার হন অথবা কোনও রকম উৎকোচ দাবি করেন তবে হোয়াটস্যাপ নম্বরে জানাবেন, বলেন মুখ্যমন্ত্রী৷ তিনি সকলকে আশ্বস্ত করেছেন, ২৪ ঘণ্টার মধ্যে ওই তথ্যের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে৷ এক্ষেত্রে উপযুক্ত প্রমাণ দিতে বলে তিনি আরও আশ্বস্ত করেছেন, প্রেরকের পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে৷


দুর্নীতির বিরুদ্ধে এমন অভিযান ত্রিপুরায় এই প্রথম শুরু হয়েছে৷ তাতে, দুর্নীতিবাজরা অনেকটা বেকায়দায় পড়বে বলেই মনে করা হচ্ছে৷ ত্রিপুরাবাসীকে স্বচ্ছ প্রশাসন উপহার দেওয়ার ক্ষেত্রে এ-ধরনের কঠোর পদক্ষেপের খুবই প্রয়োজনীয়তা ছিল৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top