News Flash

  • Home
  • Uncategorized
  • মহারাজগঞ্জ বাজারে খাদ্য দপ্তরের অভিযানে বিস্তর নগদ টাকা উদ্ধার
Image

মহারাজগঞ্জ বাজারে খাদ্য দপ্তরের অভিযানে বিস্তর নগদ টাকা উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ মে৷৷ লক ডাউনের তৃতীয় দফায় গ্রীন জোনে থাকা এলাকা গুলিতে বেশ কিছু ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে৷ সেই ছাড়ের সুবাদে কিছু কিছু দোকান অতিরিক্ত দামে জিনিস পত্র বিক্রি করছে৷ এই অভিযোগ পাওয়ার পরেই মঙ্গলবার রাজধানীর মহারাজগঞ্জ বাজারের চাল পট্টীতে অভিযান চালায় সদর মহকুমা শাসক অসীম সাহার নেতৃত্বে টাস্ক ফোর্সের দলটি৷


একটি দোকানে হানা দিয়ে কিছু বিদেশী সিগারেট উদ্ধার করা হয়৷ অবৈধ ভাবে এই সিগারেট মজুত করা হয়েছিল বলে জানান সদর মহকুমা শাসক৷ কোন কাগজ পত্র ছিল না বলে জানান তিনি৷ এই অভিযান চালাতে গিয়ে একটি ব্যাগের মধ্যে উদ্ধার হয় প্রচুর পরিমাণে টাকা৷ এই বিষয়ে ইনকাম ট্যাঙ্কের অফিসারদের অবগত করা হয়৷ তারা বিপুল পরিমাণে টাকা উদ্ধারের বিষয়টি ক্ষতিয়ে দেখবে বলে জানান সদর মহকুমা শাসক৷ এদিকে অবৈধ ভাবে বিদেসি সিগারেট মজুত করা এবং প্রচুর পরিমাণে ব্যাগের মধ্যে টাকা উদ্ধারের ঘটনায় দোকান মালিকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়৷


তবে শহর আগরতলায় একাংশ অসাধু ব্যবসায়ী লক ডাউনের সুযোগ নিয়ে সিগারেটের চড়া মূল্য হাঁকাচ্ছে৷ দ্বিগুণের অধিক দামে এই সমস্ত সামগ্রী কিনতে হচ্ছে ক্রেতাদের৷ অথচ কোম্পানী সব জেনেও নিরব বলে অভিযোগ৷ টাস্ক ফোর্স এই ক্ষেত্রে কেন নিরব তা নিয়েও প্রশ্ণ তুলেছেন অনেকেই৷ এই ভাবে অতিরিক্ত মজুত ও অস্বাভাবিক মূল্য বৃদ্ধির অভিযোগে কঠোর পদক্ষেপ নিক টাস্ক ফোর্স তার দাবি উঠেছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top