News Flash

  • Home
  • Uncategorized
  • করোনায় বিধবস্ত ধলাইয়ে আরও ১৩ জন সংক্রমিত
Image

করোনায় বিধবস্ত ধলাইয়ে আরও ১৩ জন সংক্রমিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ মে৷৷ করোনার প্রকোপে রাজ্যে ধলাই জেলা বিধবস্ত হয়ে পড়েছে৷ নতুন করে আজ ১৩ জন করোনা আক্রান্তের সন্ধান মিলেছে৷ তারা সকলেই ধলাই জেলা সদর আমবাসার জহরনগরস্থিত বিএসএফের ১৩৮ নং ব্যাটেলিয়ানের মুখ্য কার্য্যালয়ে কর্মরত৷ তাদের মধ্যে একজন মেস ওয়ার্কারও রয়েছেন৷ আজ নতুন করে ১৩ জন করোনা আক্রান্তের ঘটনায় ত্রিপুূরায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪২ জন৷ তাদের মধ্যে দুইজন সুস্থ হয়েছেন৷ গতকাল ১৩ জন বিএসএফ জওয়ানের কোভিড-১৯ রিপোর্ট পজেটিভ এসেছিল৷ আজ বিকালে তাদের জিবি হাসপাতালে কোভিড-১৯ সেন্টারে আনা হয়েছে৷ এদিকে, আজ আরও ১৩ জনের কোভিড-১৯ পজেটিভ পাওয়া গিয়েছে৷ তাদের আগামীকাল আগরতলায় নিয়ে আসা হবে৷


আজ রাতে ফেইসবুক বার্তায় মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব জানিয়েছেন, রাজ্যে আরও তের জনের কোভিড-১৯ রিপোর্ট পজেটিভ এসেছে৷ তাদের মধ্যে একজন মেস ওয়ার্কার৷ সকলেই আমবাসার জহরনগরস্থিত ১৩৮ নং বিএসএফ ব্যাটেলিয়ানে রয়েছেন৷ তিনি বলেন, রাজ্যে এখনও কোন সাধারণ নাগরিক এই বিএসএফ জওয়ানদের সংস্পর্শে এসেছেন তারা করোনা আক্রান্ত হননি৷ তিনি রাজ্যবাসীকে সতর্ক থাকতে এবং আতঙ্কিত না হবার জন্য আবেদন জানিয়েছেন৷


এদিকে, আজ সন্ধ্যায় সচিবালয়ে শিক্ষামন্ত্রী জানান, আজ চুড়াইবাড়ি দিয়ে ৩৯১ জন এবং দামছড়া দিয়ে ৪৪ জন রাজ্যে প্রবেশ করেছে৷ ১৩৭টি ট্রাক এবং ৩৭টি যাত্রীবাহী গাড়ি আজ রাজ্যে প্রবেশ করেছে৷ আজ চুড়াইবাড়ি দিয়ে হটস্পট এলাকা থেকে ৭০ জন যাত্রী এবং ৪০ জন রোগী রাজ্যে এসেছে৷ শিক্ষামন্ত্রী জানান, আজ ১৫৪ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে৷


শিক্ষামন্ত্রী জানান, উত্তর-পূর্বাঞ্চলে এখন পর্যন্ত কোনও ট্রেন চলাচল চালু হয়নি৷ এক্ষেত্রে রেল পরিষেবার বিষয়ে নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ের জেনারেল ম্যানেজারকে ত্রিপুরার নোডাল অফিসার করা হয়েছে৷ তিনি আরও জানান, ভিন রাজ্যে আটক মোট ৭,৬৯৩টি এখন পর্যন্ত দরখাস্ত জমা পড়েছিলো৷ এরমধ্যে ৪,৬৫৭ জনকে আর্থিক সহায়তা বাবদ ১ কোটি ৬৯ লক্ষ টাকা দেওয়া হয়েছে৷ এছাড়া ইন্টার স্টেট মুভমেন্ট পাসের এখন পর্যন্ত ১০,২৭১টি দরখাস্ত জমা পড়েছে৷ এরমধ্যে ২০৮ জনের বিষয়ে উদ্যোগ নিয়ে সংশ্লিষ্ট রাজ্যগুলির সঙ্গে যোগাযোগ সাধন করা হয়েছে বলে শিক্ষামন্ত্রী জানান৷
প্রসঙ্গত, ধলাই জেলা শুনশান হয়ে পড়েছে৷ জেলার বাসীন্দারা আতঙ্কে দিন কাটাচ্ছেন৷ এখনও অনেকের নমুনার পরীক্ষার রিপোর্ট আসার বাকি রয়ে গিয়েছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top