News Flash

  • Home
  • Uncategorized
  • কৈলাসহরে মনু ল্যান্ড কাস্টম দিয়ে আমদানি রপ্তানি বাণিজ্য বন্ধের দাবীতে পথ অবরোধ
Image

কৈলাসহরে মনু ল্যান্ড কাস্টম দিয়ে আমদানি রপ্তানি বাণিজ্য বন্ধের দাবীতে পথ অবরোধ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ মে৷৷ করোনা সংক্রমণের আশঙ্কায় আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধের দাবিতে কৈলাশহর মনু ল্যান্ড কাস্টমস এলাকায় পথ অবরোধ করল স্থানীয় জনতা৷ এ নিয়ে কৈলাশহর পুরো পরিষদ এলাকায় অবস্থিত ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে মনু ল্যান্ড কাস্টম এলাকায় সোমবার সকাল থেকেই তীব্র উত্তেজনা তৈরি হয়৷ ঘটনার খবর পেয়ে কৈলাশহর পৌর পরিষদের অতিরিক্ত মুখ্য কার্যনির্বাহী আধিকারিক ও কৈলাশহর থানার পুলিশ এবং টিএসআর বাহীনি ছুটে আসে৷

এলাকাবাসীর অভিযোগ এই মনু ল্যন্ড কাস্টম দিয়ে আমদানি রপ্তানি হলে পার্শবর্তী দেশ বাংলাদেশ থেকে কৈলাশহরে করোণা সংক্রামন হতে পারে এই ভয়ে কৈলাশহর বাসীরা আতঙ্কে দিন কাটাচ্ছেন৷ তাদের দাবি যতদিন পর্যন্ত করুণা মুক্ত না হচ্ছে, ততদিন এই এক্সপোর্ট ইমপোর্ট বন্ধ রাখা হোক৷ শুল্ক আমদানীর দিক দিয়ে মনু ল্যন্ড কাস্টম রাজ্যে দ্বিতীয় স্থানে রয়েছে৷ কৈলাশহর মনু অত্যন্ত জনবহুল এলাকায় অবস্থিত৷ পাশাপাশি কোন ধরনের পরিকাঠামো নেই এই স্থলবন্দরে৷ তাই স্থানীয়দের দাবি আপাতত কৈলাশহর মনু ল্যান্ড কাস্টমস দিয়ে আমদানি রপ্তানি বাণিজ্য বন্ধ রাখা হোক৷


স্থানীয়দের সড়ক অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান কৈলাশহর পৌর পরিষদের ভাইস চেয়ারপার্সন নিতীশ দে৷ তিনি কথা বলেন স্থানীয়দের সাথে৷ পরে তিনি সংবাদ প্রতিনিধিদের মুখোমুখি হয়ে জানান কৈলাশহর স্থল বন্দরের ভৌগোলিক অবস্থান অন্যান্য জায়গার চেয়ে আলাদা৷ তাই বর্তমান পরিস্থিতি বিবেচনা করে রাজ্য সরকার যেন এই স্থলবন্দরটি চালু করার সিদ্ধান্তের বিষয়ে পুনর্বিবেচনা করে তার জন্য তিনি কৈলাসহর বাসীর পক্ষ থেকে রাজ্য সরকারের নিকট আবেদন জানান৷
এইদিন কৈলাশহর মনু ল্যান্ড কাস্টমস দিয়ে কোন ধরনের মালবাহী লড়ি বাংলাদেশ থেকে রাজ্যে প্রবেশ করেনি বলে খবর৷ স্থানীয়রা তাদের দাবিতে অনড় থাকে৷ এই পরিস্থিতিতে রাজ্য সরকার কি সিদ্ধান্ত গ্রহণ করে সেটাই এখন দেখার৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top