News Flash

  • Home
  • Uncategorized
  • করোনায় মারা গেলেন লোকপাল সদস্য বিচারপতি অজয় কুমার ত্রিপাঠি
Image

করোনায় মারা গেলেন লোকপাল সদস্য বিচারপতি অজয় কুমার ত্রিপাঠি

নয়াদিল্লি, ৩ মে (হি.স.) : করোনা থাবা বসাল দেশে আইন বিভাগে । মারা গেলে করোনা সংক্রমণে আক্রান্ত চিকিৎসাধিন লোকপাল সদস্য বিচারপতি অজয় কুমার ত্রিপাঠি। শনিবার রাতে দিল্লির জয় প্রকাশ নারায়ণ অ্যাপেক্স ট্রমা সেন্টারে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন ছত্তিশগড় হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি। তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন কেন্দ্রীয় আইনমন্ত্রী রবি শংকর প্রসাদ ।

গত এপ্রিল মাসে বিচারপতি ত্রিপাঠি করোনা পজিটিভ প্রমাণিত হন। দিল্লির এইমস হাসপাতালের আইসিইউ বিভাগে তাঁকে ভরতি করা হয়। প্রায় দুই সপ্তাহ তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়। পরে তাঁকে ট্রমা সেন্টারে স্থানান্তর করা হয়। বিভাগটি বিশেষ কোভিড হাসপাতাল হিসেবে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দ্বারা চিহ্নিত হয়েছে এবং বিচারপতি ত্রিপাঠি সেখানে প্রথম রোগী হিসেবে ভরতি হয়েছিলেন। সেখানেই গতরাতে মারা যান বছর বাষট্টির এই লোকপাল সদস্য ।  

দুর্নীতি দমনের স্বার্থে গঠিত লোকপাল দফতরের চার সদস্যের অন্যতম ছিলেন বিচারপতি ত্রিপাঠি। এর আগে তিনি বিহারের অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল হিসেবেও দায়িত্ব পালন করেছেন। পরে তাঁকে পটনা হাইকোর্টের প্রধান বিচারপতি পদে নিয়োগ করা হয়।

তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করে টুইট করেছেন কেন্দ্রীয় আইনমন্ত্রী রবি শংকর প্রসাদ। স্মৃতিচারণায় তিনি লিখেছেন, ‘পটনা হাইকোর্টের একজন বিশিষ্ট বিচারপতি ছিলেন তিনি। ওই আদালতে আমরা একসঙ্গে প্র্যাক্টিসও করেছি। তাঁর স্ত্রী অলকা ত্রিপাঠি ও গোটা পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা জানাই।

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top