News Flash

  • Home
  • Uncategorized
  • ষাটোর্ধ বৃদ্ধার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার খোয়াইয়ে
Image

ষাটোর্ধ বৃদ্ধার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার খোয়াইয়ে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ এপ্রিল ৷৷ রহস্যজনক মৃত্যু এক বৃদ্ধার৷ ঘটনা বৃহস্পতিবার খোয়াই এর বারবিল গ্রামে৷ মৃত মহিলার নাম অঞ্জলি আচার্য৷ বয়স ৬৮ বছর৷ নিজ ঘরের বারান্দায় ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় মহিলার মৃতদেহ৷ এটি হত্যা না আত্মহত্যা তানিয়ে সংশয়ে পড়েছেন এলাকাবাসী৷ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টা নাগাদ বিষয়টি নজরে আসে বারবিল এলাকার জনগণের৷ খবর যায় পুলিশে৷ ছুটে আসে খোয়াই থানার পুলিশ৷ পুলিশ এসে মৃতদেহ ময়না তদন্তের জন্য নিয়ে যায় খোয়াই হাসপাতালের মর্গে৷


উল্লেখ্য, মহিলা একমাত্র ছেলের সাথেই নিজ বাড়িতে বসবাস করতেন৷ ছেলের বউ এবং নাতি-নাতনিরা দুইমাস পূর্বে বাড়ি ছেড়ে চলে যায় ছেলের অত্যাচার সহ্য করতে না পেরে৷ ছেলে অমলেশ আচার্য দিবারাত্রি নেশাগ্রস্ত হয়ে থাকে৷ ঘটনার সময় অমলেশ নাকি বাড়িতে ছিল না৷ ঘটনার পর নাকি সে বাড়িতে আসে এবং মাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়৷ কিন্তু এলাকাবাসীর বক্তব্য ঠিক উল্টো৷ এলাকাবাসীর বক্তব্য অনুযায়ী এটা আত্মহত্যা নয়, এটি একটি পরিকল্পিত খুন৷


ছেলে নিজেই তার মাকে খুন করে ফাঁসিতে ঝুলিয়ে দিয়েছে বলে অভিযোগ মিলেছে৷ পুলিশ সুষ্ঠু তদন্ত করলে বেরিয়ে আসবে আসল রহস্য৷ ঘটনার তদন্তে নেমেছে ঘোয়াই থানার পুলিশ৷ খোয়াইয়ের বারবিল গ্রামে মহিলার ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷ ঘটনার সুষ্ঠু তদন্তক্রমে আসল রহস্য উদ্ঘাটনের জন্য এলাকাবাসী দাবি জানিয়েছেন৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top