News Flash

  • Home
  • Uncategorized
  • ধসে পড়া অর্থনীতিকে চাঙ্গা করতে একগুচ্ছ পরিকল্পনা কেন্দ্রের
Image

ধসে পড়া অর্থনীতিকে চাঙ্গা করতে একগুচ্ছ পরিকল্পনা কেন্দ্রের

নয়াদিল্ল, ৩০ এপ্রিল(হি.স.): করোনা সঙ্কটের মধ্যে ধসে পড়া অর্থনীতিকে চাঙ্গা করতে দেশীয় শিল্প চাঙ্গা করার পাশাপাশি নতুন বিনিয়োগ আনার উপর জোর দিল কেন্দ্র ।দেশের অর্থনীতিকে চাঙ্গা করতে পরিকল্পনা তৈরি করতে বৃহস্পতিবার এক জরুরি বৈঠকে করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, অর্থমন্ত্রী নির্মলা সীতারমন-সহ অন্যান্য মন্ত্রী এবং কেন্দ্রীয় আধিকারিকরা । ভারতে আরও বেশি করে বিদেশি বিনিয়োগ আনতে বিভিন্ন কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা হয় ওই বৈঠকে। করোনাভাইরাস সংক্রমণ এবং তার জেরে লকডাউনের কারণে দেশীয় শিল্পও চরম দুর্দশায় পড়েছে।এমন পরিস্থিতিতে অর্থনীতিকে জোরদার করার জন্য স্থানীয় বিনিয়োগের প্রচারের বিষয়েও বৃহস্পতিবারের বৈঠকে আলোচনা হয়।

ওই বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, “সক্রিয় দৃষ্টিভঙ্গি নিয়ে সম্ভাব্য সমস্ত রকমের পদক্ষেপ করতে হবে। উদ্যোগী হতে হবে সব মন্ত্রককেই। দেশীয় শিল্প চাঙ্গা করার পাশাপাশি নতুন বিনিয়োগ আনতে কেন্দ্র এবং রাজ্যেকে যৌথ উদ্যোগ নিয়ে এগোতে হবে।”

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top