News Flash

  • Home
  • Uncategorized
  • মোবাইল টাওয়ারে উঠে আত্মহত্যার চেষ্টা যুবকের
Image

মোবাইল টাওয়ারে উঠে আত্মহত্যার চেষ্টা যুবকের

নিজস্ব প্রতিনিধি, খোয়াই, ২৯ এপ্রিল৷৷ একদিকে করোনা-র প্রকোপ৷ অন্যদিকে পারিবারিক অশান্তি৷ দিশেহারা হয়ে এক যুবক মোবাইল টাওয়ারে উঠে আত্মহত্যার চেষ্টা করেন৷ তবে দমকল বাহিনীর অক্লান্ত পরিশ্রমে যুবককে টাওয়ারের চূড়া থেকে নামানো সম্ভব হয়েছে৷


মোহনপুর থানাধীন মনতলা কলোনি এলাকার বাসিন্দা কলেজ পড়ুয়া যুবক রাজু দেব বুধবার সকালে আত্মহত্যার চেষ্টা করেন৷ আত্মহত্যার জন্য তিনি এলাকায় মোবাইল টাওয়ারে চূড়ায় উঠে যান৷ স্থানীয় জনগণ দেখতে পেয়ে তাকে বুঝিয়ে নামানোর চেষ্টা করেন৷ কিন্তু তিনি কারোর কথা শুনতে রাজি ছিলেন না৷ অবস্থা বেগতিক দেখে খবর দেওয়া হয় মোহনপুর থানায়৷ খবর পেয়ে পুলিশ দমকল বাহিনীকে সাথে নিয়ে ঘটনাস্থলে ছুটে যায়৷


কিন্তু তাতেও কাজ হচ্ছিল না৷ মোবাইলের টাওয়ারের চূড়া থেকে কিছুতেই তাকে নামানো যাচ্ছিল না৷ প্রায় দু ঘণ্টা অক্লান্ত পরিশ্রমের পর রাজুকে নামাতে সক্ষম হন দমকল কর্মীরা৷ টাওয়ারের চূড়া থেকে নামানোর পর পুলিশ তাকে থানায় নিয়ে গেছে৷ স্থানীয়দের বক্তব্য, পারিবারিক অশান্তির জেরেই রাজু আত্মহত্যার পথ বেছে নিয়েছিল৷ মোহনপুর থানার পুলিশ জানিয়েছে, এই ঘটনায় রজু দেবকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে৷ আত্মহত্যার চেষ্টার পেছনে পারিবারিক অশান্তি না অন্য কোনও কারণ রয়েছে তা খুঁজে বের করা হবে৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top