News Flash

  • Home
  • Uncategorized
  • চাম্পাহাওরে নাবালিকাকে ধর্ষণের দায়ে গ্রেপ্তার যুবক
Image

চাম্পাহাওরে নাবালিকাকে ধর্ষণের দায়ে গ্রেপ্তার যুবক

নিজস্ব প্রতিনিধি, খোয়াই, ২৯ এপ্রিল৷৷ ফের ত্রিপুরায় নাবালিকা ধর্ষণের ঘটনা ঘটেছে৷ নয় বছরের নাবালিকাকে ধর্ষণের অভিযোগে পুলিশ এক যুবককে গ্রেফতার করেছে৷


অভিযোগ, গতকাল খোয়াই জেলার চাম্পাহাওর থানাধীন হাতিমারা পাড়ায় বিকেল চারটা নাগাদ বিশাল দেববর্মা (২০) নামের যুবক স্থানীয় এক নাবালিকাকে ফুঁসলিয়ে জঙ্গলে নিয়ে যায়৷ সেখানে বলপূর্বক তাকে ধর্ষণ করে৷ বিষয়টি নির্যাতিতা তার বাবাকে জানালে তিনি চাম্পাহাওর থানায় অভিযুক্তের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন৷


আজ চাম্পাহাওর থানার ওসি উদয়ন দেববর্মার নেতৃত্বে পুলিশ হাতিমারাপাড়া থেকে অভিযুক্ত বিশাল দেববর্মাকে গ্রেফতার করেছে৷ তার বিরুদ্ধে ভারতীয় ফৌজদারি দণ্ডবিধির ৩৭৬ এবং ৫০৬ ও পকসো আইনের ৬ ধারায় মামলা নিয়েছে পুলিশ৷ ওই ঘটনায় এলাকায় উত্তেজনা দেখা দিয়েছে৷
করোনা-র প্রকোপে লকডাউন-এর মধ্যে অপরাধ সম্প্রতি বাড়ছে ত্রিপুরায়৷ এমনই ধর্ষণের ঘটনায় আবারও ত্রিপুরাকে কলংকিত করেছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top