News Flash

  • Home
  • Uncategorized
  • আটকে পড়া ভারতীয়দের ফিরিয়ে আনতে প্রস্তুতি নিচ্ছে নৌসেনা
Image

আটকে পড়া ভারতীয়দের ফিরিয়ে আনতে প্রস্তুতি নিচ্ছে নৌসেনা

নয়াদিল্লি, ২৯ এপ্রিল (হি. স.) :  উপসাগরীয় অঞ্চলের দেশগুলোতে আটকে পড়া ভারতীয়দের ফিরিয়ে আনার জন্য নৌবাহিনী প্রস্তুতি শুরু করে দিয়েছে। এর জন্য আইএনএস জলশ্বওয়া এবং আরও দুইটি যুদ্ধ জাহাজ প্রস্তুত করার কাজ চলছে। কেন্দ্রের সম্মতি পেলেই জলপথে আটকে পড়া ভারতীয়দের দেশে ফিরিয়ে আনবে নৌবাহিনী। উপসাগরীয় অঞ্চলে আটকে পড়া ভারতীয়দের দেশে ফিরিয়ে আনার দাবিতে ১০ এপ্রিল সুপ্রিম কোর্টে পিটিশন দায়ের করা হয়। প্রবাসী লিগাল সেল নামে একটি সংগঠন এই পিটিশান দায়ের করেছিল।

পিটিশনে জানানো হয়েছিল যে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরশাহী, কুয়েত, ওমান, বাহারিন, কাতারে কয়েক লক্ষ ভারতীয় কাজ করে।এদের মধ্যে বেশিরভাগই শ্রমিক।করোনা পরিস্থিতিতে তারা সবাই সেখানে আটকে রয়েছে।সেখান থেকে তাদের উদ্ধার করে দেশে ফিরিয়ে আনার আর্জি জানানো হয়।পাশাপাশি তাদেরকে চিকিৎসা পরিষেবা দেওয়ারও ব্যবস্থা যাতে ভারত সরকারের তরফ থেকে করা হয় সেই আর্জি ও করা।এ বিষয়ে সুপ্রিম কোর্ট থেকে জানানো হয়েছিল যে পরিস্থিতি স্বাভাবিক হলেই তাদেরকে ফিরিয়ে আনা হবে।ইতিমধ্যেই উপসাগরীয় অঞ্চলে এইসব ভারতীয়দের ফিরিয়ে আনার জন্য সচেষ্ট হয়েছে সরকার।

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top