News Flash

  • Home
  • Uncategorized
  • করোনা মোকাবিলায় নমুনা পরীক্ষায় জাতীয় গড়ে এগিয়ে ত্রিপুরা
Image

করোনা মোকাবিলায় নমুনা পরীক্ষায় জাতীয় গড়ে এগিয়ে ত্রিপুরা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ এপ্রিল৷৷ করোনা মোকাবিলায় নমুনা পরীক্ষায় জাতীয় গড়ের তুলনায় ত্রিপুরা অনেক এগিয়ে রয়েছে৷ শুধু তাই নয়, গত ১৪ দিনে ত্রিপুরায় নতুন কেউ করোনায় আক্রান্ত হননি৷ আজ সন্ধ্যায় সচিবালয়ে এক সাংবাদিক সম্মেলনে এ সংবাদ জানান অতিরিক্ত মুখ্যসচিব এস কে রাকেশ৷ তাঁর কথায়, গত ২৪ ঘন্টায় রাজ্যে করোনা সংক্রান্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে৷


এদিন তিনি বলেন, গত ১ দিনে রাজ্যে ২৪৭ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে৷ এরমধ্যে সবগুলি-র রিপোর্ট নেগেটিভ এসেছে৷ তাঁর কথায়, আজ পর্যন্ত ত্রিপুরায় মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৪৪৫৩ জনের৷ এরমধ্যে দুটি পজিটিভ পাওয়া যায়৷ তারা বর্তমানে সুুস্থ আছেন৷ আর বাকী সবগুলিই নেগেটিভ ছিল৷ অতিরিক্ত মুখ্যসচিব বলেন, জনসংখ্যার অনুপাতে কোভিড-১৯ নমুনা পরীক্ষা করার হারেও ত্রিপুরা সবর্োচ্চ স্থানে রয়েছে৷ আজ পর্যন্ত সর্বভারতীয় ক্ষেত্রে প্রতি ১০ লক্ষ জনসংখ্যায় পরীক্ষা করার অনুপাত যেখানে ৪৭০, ত্রিপুরায় তা হয়েছে ১১০৮৷ কোভিড-১৯ উদ্ভত পরিস্থিতি মোকাবিলায় রাজ্যের সকল অংশের মানুষ যেভাবে সাড়া দিয়েছেন এজন্য তিনি সকলকে ধন্যবাদ জানান৷


এদিকে, লকডাউনের পরবর্তী পর্যায়ে অর্থাৎ ৩ মে এর পরে রাজ্যে করোনা পরিস্থিতি মোকাবিলায় রাজ্য সরকারের পদক্ষেপ সম্পর্কেও অতিরিক্ত মুখ্যসচিব আলোকপাত করেছেন৷ এ সম্পর্কিত বিষয়ে আজ প্রধানমন্ত্রীর ভিডিও বৈঠকে ত্রিপুরার মুখ্যমন্ত্রী অংশ নিয়েছেন বলে তিনি জানিয়েছেন৷ অতিরিক্ত মুখ্যসচিব বলেন, বর্তমানে পরিস্থিতি পরিস্থিতি ভাল অবস্থানে রয়েছে৷ তথাপি রাজ্য সরকার অবশ্যই সর্তকতামূলক ব্যবস্থা গ্রহণ করবে৷

সামাজিক দূরত্ব যেমন বজায় রাখতে হবে, তেমনি সকলের জন্য মাস্ক ব্যবহার করার দিকটিও দেখতে হবে৷ তাঁর দাবি, করোনা সংক্রান্ত পরিস্থিতি মোকাবিলায় সকল অংশের মানুষকে দায়িত্ব নিতে হবে৷ তিনি বলেন, বর্তমানে ত্রিপুরা করোনা মুক্ত৷ করোনা সংক্রমণের ভিত্তিতে রেড, অরেঞ্জ এবং গ্রিণ জোনে ভাগ করলে ত্রিপুরা গ্রিণ জোনেই পড়বে বলে তিনি আশা প্রকাশ করেন৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top