News Flash

  • Home
  • Uncategorized
  • নিখোঁজ মহিলার পঁচাগলা মৃতদেহ উদ্ধার, গ্রেফতার দুই, অভিযোগ ধর্ষণের পর খুন
Image

নিখোঁজ মহিলার পঁচাগলা মৃতদেহ উদ্ধার, গ্রেফতার দুই, অভিযোগ ধর্ষণের পর খুন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ এপ্রিল৷৷ সাতসকালে বাড়ির পাশেই কুয়োতে পঞ্চাশোর্ধ মহিলার পঁচাগলা মৃতদেহ উদ্ধার হয়েছে৷ ওই ঘটনায় পুলিশ দুই যুবককে গ্রেফতার করেছে৷ মহিলাকে খুন করার বিষয়টি তারা পুলিশি জেরায় স্বীকার করেছে৷ মৃতার পরিবারের অভিযোগে ধর্ষণ ও খুনের মামলা রুজু হয়েছে৷


সিপাহিজলা জেলার বিশালগড় থানাধীন মুড়াবাড়ি ১৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা কৃষ্ণা দাস (৫৫) গত বৃহস্পতিবার থেকে নিখোঁজ ছিলেন৷ পরিবারের তরফে বিষয়টি পুলিশে জানানো হয়েছিল৷ কিন্ত লিখিতভাবে কোনও অবিযাগ দায়ের করা হয়নি৷ আজ সোমবার সকালে মৃতার পুত্রবধূ সুমিত্রা দাস বিশালগড় থানায় নিখোঁজ ডায়েরি করেন৷ তার কিছুক্ষণের মধ্যেই নিখোঁজ মহিলার মৃতদেহ উদ্ধার হয়৷
পুলিশ জানিয়েছে, কৃষ্ণা দাসকে খুনের অভিযোগে স্থানীয় বাসিন্দা সুমন দাস এবং চড়িলামের বাসিন্দা চন্দন দাসকে গ্রেফতার করা হয়েছে৷

এ-বিষয়ে স্থানীয় জনগণের বক্তব্য, সকালে দুজনের বাকবিতণ্ডাকে ঘিরে সন্দেহ হয়৷ কারণ, কৃষ্ণা দাসকে খুনের ঘটনায় দুজন একে অপরকে দোষারোপ করছিল৷ তখনই সন্দেহ হওয়ায় তাদের আটক করে উত্তম-মধ্যম দিয়ে গাছের সাথে বেধে রেখে পুলিশে খবর দেওয়া হয়৷


পুলিশ জানিয়েছে, কৃষ্ণা দাস তাঁর বাড়িতে একাই থাকতেন৷ বিশালগড় পুর পরিষদে তিনি সাফাই কর্মী হিসেবে কর্মরত ছিলেন৷ এ ঘটনায় দুই যুবককে গ্রেফতার করা হয়েছে৷ তাদের বিরুদ্ধে ভারতীয় ফৌজদারি দণ্ডবিধির ৩০২, ৩৭৬ (বি), ২০১ এবং ৩৪ ধারায় মামলা রুজু হয়েছে৷ মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে৷


এদিকে, মৃতার ছেলে সুজিত দাস ওই ঘটনার সাথে জড়িত ছিল কিনা তা পুলিশ খতিয়ে দেখছে৷ কারণ, সে তার মা-কে হুমকি দিয়েছিল৷ বর্তমানে সে নিজের বাবা-র খুনের মামলায় পলাতক৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top