News Flash

  • Home
  • Uncategorized
  • রেপিড অ্যান্টিবডি টেস্ট কিটের রিপোর্ট সন্দেহজনক, পাঠানো হবে ফেরত
Image

রেপিড অ্যান্টিবডি টেস্ট কিটের রিপোর্ট সন্দেহজনক, পাঠানো হবে ফেরত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ এপ্রিল৷৷ সঠিক রিপোর্ট আসছে না৷ তাই আইসিএমআর-এর পরামর্শে সমস্ত রেপিড অ্যান্টিবডি কিট ফেরত পাঠাচ্ছে ত্রিপুরা৷ এ-বিষয়ে সোমবার সন্ধ্যায় সচিবালয়ে সাংবাদিক সম্মেলনে ত্রিপুরার অতিরিক্ত মুখ্যসচিব এস কে রাকেশ জানান, কিটগুলি এখন বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করা হচ্ছে৷ তার পর সমস্ত কিট বিক্রেতাদের কাছে ফেরত পাঠানো হবে৷


রেপিড অ্যান্টিবডি কিট নিয়ে গোড়া থেকেই অভিযোগ উঠেছিল৷ বিভিন্ন রাজ্য ওই কিট ব্যবহার করে অসন্তোষ প্রকাশ করেছে এবং পরবর্তী ধাপে ব্যবহারও বন্ধ রেখেছিল৷ রাজ্যগুলির অভিযোগের ভিত্তিতে আইসিএমআর মাঝে দু দিন ওই কিট ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করেছিল৷ কিন্তু পুনরায় ছাড়পত্র দিলেও অবশেষে ওই কিট দিয়ে রিপোর্ট নিয়ে সন্তুষ্ট হতে পারেনি আইসিএমআর৷


এ-বিষয়ে আজ অতিরিক্ত মুখ্যসচিব বলেন, রেপিড অ্যান্টিবডি টেস্ট কিট সন্তোষজনক রিপোর্ট দিচ্ছে না৷ ওই কিট-এর রিপোর্টে ভীষণ তারতম্য দেখা যাচ্ছে৷ ফলে, ওই কিট ফেরত পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ তাঁর কথায়, আইসিএমআর আজ দেশের সমস্ত রাজ্যকে ওই কিট ব্যবহার করতে নিষেধ করেছে৷ সাথে পরামর্শ দিয়েছে, সমস্ত কিট বিক্রেতাদের কাছে ফেরত পাঠানো হোক৷ তাঁর বক্তব্য, ওই কিট-এর রিপোর্ট ভীষণ সন্দেহজনক৷ফলে, ওই কিট-এর ওপর ভরসা করা কোনওভাবেই সম্ভব নয৷ তিনি বলেন, সমস্ত কিট সংগ্রহ করা হচ্ছে৷ তার পর বিক্রেতাদের কাছে সেগুলি ফেরত পাঠানো হবে৷ তিনি জানান, তিনটি সংস্থার কাছ থেকে ওই কিট ক্রয় করা হয়েছিলঊ তার মধ্যে দুটি চাইনিজ সংস্থা৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top