News Flash

  • Home
  • Uncategorized
  • লকডাউনের মেয়াদ বাড়াতে একা সিদ্ধান্ত নেবে না অসম, আন্তঃজেলা যাতায়াত বেড়েছে ২ মে পর্যন্ত, ক্যাবিনেট সিদ্ধান্ত
Image

লকডাউনের মেয়াদ বাড়াতে একা সিদ্ধান্ত নেবে না অসম, আন্তঃজেলা যাতায়াত বেড়েছে ২ মে পর্যন্ত, ক্যাবিনেট সিদ্ধান্ত

গুয়াহাটি, ২৭ এপ্রিল (হি.স.) : লকডাউনের সময়সীমা বাড়ানো না-বাড়ানো সম্পর্কে অসম সরকার এককভাবে কোনও সিদ্ধান্ত নেবে না। তবে আন্তঃজেলা যাতায়াতের সময়সীমা আরও দুদিন বাড়ানো হয়েছে। সে অনুযায়ী আগামী ২ মে পর্যন্ত আন্তঃজেলা একমুখি যাতায়াত চলবে। সোমবার বিকেলে রাজ্য মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ বৈঠকে গৃহীত এই সিদ্ধান্তের তথ্য দিয়েছেন রাজ্যের পরিবহণ, সংসদীয় পরিক্রমা, বাণিজ্য ও শিল্প ইত্যাদি দফতরের মন্ত্রী চন্দ্রমোহন পাটোয়ারি।

মন্ত্রিসভার বৈঠকের পর সোমবার সন্ধ্যায় আয়োজিত সাংবাদিক সম্মেলনে মন্ত্রী পাটোয়ারি এই তথ্য দিয়ে জানান, করোনা ভাইরাস সংক্ৰমণ মোকাবিলা এবং লকডাউন সম্পর্কিত নানা বিষয়ে আলোচনা হয়েছে। দ্বিতীয় মেয়াদের লকডাউনে সরকারের উন্নয়নমূলক কাজকর্ম, জনসাধারণের অসুবিধা ইত্যাদি বিভিন্ন বিষয়ে বিস্তর চর্চা হয়েছে।

তিনি জানান, ক্যাবিনেট বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, গ্ৰিন জোনের আওতাধীন গ্রামাঞ্চলগুলিতে দোকানপাট খোলার অনুমতি দেওয়া হতে পারে। তবে হাটবাজার বন্ধ থাকবে। এছাড়া রেড জোনের অধীন পাঁচটি জেলায় লকডাউন শিথিল করা হবে না। ফলে ওই সব জেলার দোকানপাট খোলার প্রশ্নই ওঠে না, জানান মন্ত্রী পাটোয়ারি। জানান, রেড জোনের আওতাধীন জেলা থেকে সীমান্তবর্তী গ্ৰিন জোন সংবলিত জেলাগুলির পাঁচ কিলোমিটার দূরত্ব পর্যন্ত সবকিছু বন্ধ থাকবে।

মন্ত্রী চন্দ্রমোহন তাঁর দফতরের পরিসংখান দিয়ে জানান, রাজ্য সরকারের ব্যবস্থাকৃত আন্তঃজেলা যাতায়াতে অসম রাজ্য পরিবহণ নিগমের বাসে করে প্ৰায় ২৭ হাজার মানুষ ইতিমধ্যে নিজেদের বাড়ি বা তাঁদের গন্তব্যস্থলে গিয়ে পৌঁছেছেন। যাঁরা রাজ্য পরিবহণের বাসে যেতে চান তাঁরা এখনও তাঁদের যাত্রার বিবরণ দিয়ে বুকিং করতে পারবেন, জানান পাটোয়ারি।

টেরিটরিয়াল এরিয়া ডিস্ট্রিক্ট (বিটিএডি)-এরবোড়োল্যান্ড টেরিটরিয়াল কাউন্সিল (বিটিসি)-এর নিৰ্বাচন সম্পর্কেও আজ ক্যাবিনেটে আলোচনা হয়েছে বলে জানান মন্ত্রী। তিনি জানান, যত শিগগির সম্ভব বিটিসি নিৰ্বাচন অনুষ্ঠিত করার পক্ষে মন্ত্রিসভায় প্রস্তাব পাশ হয়েছে। তবে মানুষের একত্রিত সমাগম কম করে কী করে নির্বাচন অনুষ্ঠিত করা যায় সে বিষয়ে চৰ্চা হয়েছে বলে জানান পাটোয়ারি। জানান, রাজ্য নিৰ্বাচন কমিশন জনসমাগম না করে কীভাবে নিৰ্বাচন অনুষ্ঠিত করা যায়, সে ব্যাপারে ইতিবাচক পদক্ষেপ নিতে সরকারের পক্ষ থেকে আহ্বান জানানো হবে, জানান চন্দ্ৰমোহন পাটোয়ারি।

প্রসঙ্গত, আজই বিপিএফ দল তথা হাগ্রামা মহিলারি নেতৃত্বাধীন বিটিসি-র মেয়াদ আজ শেষ হয়েছে।

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top