News Flash

  • Home
  • Uncategorized
  • বিএসএফ ক্যাম্প বসানো নিয়ে লালছড়ি গ্রামের জনমনে ক্ষোভ
Image

বিএসএফ ক্যাম্প বসানো নিয়ে লালছড়ি গ্রামের জনমনে ক্ষোভ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ এপ্রিল৷৷ বিএসএফ ক্যাম্প বসানো নিয়ে জনমনে চাপা ক্ষোভ বিরাজ করছে৷ আমবাসা ব্লকের লালছড়ি ভিলেজ কমিটির অন্তর্গত সাংমা পাড়া৷ এই গ্রামটিতে প্রায় ১০০ পরিবারের বসবাস৷ বেশ কয়েক মাস আগে এই গ্রামটিতে বিএসএফ ক্যাম্প বসানোর জন্য জায়গা নির্ধারিত করা হয়৷ সেই সময় এলাকাবাসীরা বাধা দেয়৷


কারণ বিএসএফ ক্যাম্পের জন্য যে জায়গাটি নির্ধারিত করা হয়েছে সেখানে এলাকাবাসীদের বাগান রয়েছে৷ সাথে সাথে ক্যাম্প করার জন্য বেশ কয়েকটি বসতঘর উচ্ছেদ করতে হবে৷ তাই এলাকাবাসীরা সেখানে ক্যাম্প হতে দেবে না বলে জানিয়ে দেয়৷ রবিবার পুনরায় বিএসএফের আধিকারিকরা সেই জায়গাটি পরিদর্শন করতে আসে৷ এলাকাবাসীদের নজরে আসতেই শুরু হয় বিক্ষোভ৷

এলাকাবাসীদের বক্তব্য দীর্ঘদিন ধরে তারা এই এলাকায় রয়েছে৷ সেখান থেকে তাদেরকে উচ্ছেদ করে ক্যাম্প করা চলবে না৷ তাদের উপার্জনের একমাত্র সম্বলকে নষ্ট করে সেখানে ক্যাম্প হতে দেবে না তারা বলে ফের স্পষ্ট করে দেন৷ ঘটনাস্থলে ছুটে যায় আমবাসা থানার পুলিশ৷ প্রায় দু’’ঘণ্টা পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top