News Flash

  • Home
  • Uncategorized
  • লকডাউন : আগরতলায় প্রচুর রিক্সা, টমটম ও অটো আটক
Image

লকডাউন : আগরতলায় প্রচুর রিক্সা, টমটম ও অটো আটক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ এপ্রিল৷৷ লক ডাউনকে উপেক্ষা করে অন্যান্য দিনের ন্যায় শনিবারও রাজধানীর রাজপথ সহ বিভিন্ন গলি রাস্তায় বেরিয়ে পরে বহু রিক্সা৷ তবে এইদিন আরক্ষা প্রশাসনের পক্ষ থেকে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হয়৷ বিনা কারনে যে সকল রিক্সা চালক এইদিন রাজধানীতে বেরিয়েছে তাদেরকে আটক করে রাজবাড়ী প্রাঙ্গণে বসিয়ে রাখা হয়৷


সকাল থেকে আরক্ষা প্রশাসনের অভিযানের ফলে এইদিন বহু রিক্সা চালককে রিক্সা সহ আটক করতে সক্ষম হয় পুলিশ৷ এইদিকে যে সকল রিক্সা চালককে রিক্সা সহ আটক করা হয়েছে তাদের কারো বক্তব্য তারা রোগী নিয়ে হাসপাতালে এসেছিল৷ আবার কোন কোন রিক্সা চালকের বক্তব্য এক মাস যাবত রিক্সা চালাতে পারছে না তারা৷ ফলে তাদের রুটি রোজগার নেই৷ সংসারের চাকা থমকে যাওয়ার পরিস্থিতি সৃষ্টি হয়েছে৷ তাই তারা বাধ্য হয়ে রিক্সা নিয়ে রাস্তায় বেরিয়েছে৷


করোনা ভাইরাসের সংক্রমণ রুখতে দেশ জুড়ে লক ডাউন লাগু রয়েছে৷ যদিও ত্রিপুরা রাজ্য বর্তমানে করোনা মুক্ত৷ তথাপি সচেতন থাকা সকলের জন্য জরুরি৷ কিন্তু একাংশ যান চালক প্রায় প্রতিদিন বিনা প্রয়োজনে লক ডাঊনকে উপেক্ষা করে যান বাহন নিয়ে রাস্তায় বেরিয়ে পড়ছে৷ প্রশাসন থেকে বারে বারে আহ্বান জানানোর পরও তারা কোন কিছুই মানছে না৷ এক প্রকার বাধ্য হয়ে শুক্রবার কঠোর পদক্ষেপ গ্রহণ করে আরক্ষা দপ্তর৷ শুক্রবার রাজধানীর বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে আরক্ষা প্রশাসনের পক্ষ থেকে ৬৭ টি অটো ও টমটম সাময়িক সময়ের জন্য বাজেয়াপ্ত করা হয়৷ লক ডাউনের সময়সীমা শেষ হওয়ার পর এই সকল অটো ও টমটম মালিকদের হাতে তুলে দেওয়া হবে বলে জানানো হয়৷


কিন্তু তারপরও একাংশ অটো ও টমটম চালক শনিবার ফের বিনা প্রয়োজনে অটো ও টমটম নিয়ে রাস্তায় বেরিয়ে পরে৷ ফলে এইদিনও বাধ্য হয়ে আরক্ষা প্রশাসনকে কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হয়৷ শুক্রবারের ন্যায় শনিবারও আরক্ষা প্রশাসনের উদ্যোগে রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়৷ বিনা প্রয়োজনে রাস্তায় বেরিয়ে পড়া বেশ কিছু যান বাহনকে সাময়িক সময়ের জন্য বাজেয়াপ্ত করা হয়৷ লক ডাউনের সময়সীমা শেষ হওয়ার পর এই সকল যান বাহন মালিকদের হাতে তুলে দেওয়া হবে বলে খবর৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top