News Flash

  • Home
  • Uncategorized
  • বাংলাদেশে করোনার জের, জিরো পয়েন্টে স্যানিটাইজ শুরু পণ্যবাহী গাড়ির
Image

বাংলাদেশে করোনার জের, জিরো পয়েন্টে স্যানিটাইজ শুরু পণ্যবাহী গাড়ির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ এপ্রিল৷৷ বাংলাদেশে করোনা-র প্রকোপ বেড়েছে৷ তাই শনিবার থেকে বাংলাদেশ থেকে পণ্য নিয়ে আসা সমস্ত গাড়ি আগরতলা ইন্টিগ্রেটেড চেকপোস্ট-এ জিরো পয়েন্টে স্যানিটাইজ করা হচ্ছে৷


ল্যান্ড পোর্ট-এর কেন্দ্রীয় উচ্চপদস্থ আধিকারিক এ-বিষয়ে বলেন, করোনা প্রকোপের মাঝেও পণ্য পরিবহণে কোনও বিধিনিষেধ আরোপ করা হয়নি৷ তাই বাংলাদেশ থেকে প্রতিনিয়ত পণ্য এসেছে ত্রিপুরায়৷তাঁর কথায়, গত ২৫ মার্চ থেকে আজ পর্যন্ত বাংলাদেশ থেকে ৬ গাড়ি শুকনা মাছ, ৬২ গাড়ি সোয়াবিন তেল, ২ গাড়ি বিসুকট এবং আজ ১১ গাড়ি কয়লা এসেছে৷ তিনি বলেন, ইটভাট্টা চালু হয়েছে ত্রিপুরায়৷ তাই, আজ কয়লা আমদানি হয়েছে বাংলাদেশ থেকে৷


করোনা-র প্রকোপ নিয়ে গোড়া থেকেই সুরক্ষাবিধি মেনে চলা হয়েছে৷ তাই, গতকাল পর্যন্ত প্রতিদিন বাংলাদেশের পণ্যবাহী গাড়ি ফিরে যাওয়ার পর সমস্ত ল্যান্ডপোর্ট স্যানিটাইজ করা হয়েছে, বলেন তিনি৷ কিন্ত, আজ থেকে জিরো পয়েন্টে স্যানিটাইজ করার পর পণ্যবাহী গাড়ি ত্রিপুরায় ঢুকতে দেওয়া হচ্ছে, বলেন ওই আধিকারিক৷ তাঁর কথায়, বাংলাদেশে করোনা-র প্রকোপ ক্রমশ বাড়ছে৷ ফলে, বাড়তি সতর্কতা অবলম্বন করা উচিত বলেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে৷

এমন-কি শুধুমাত্র চালককেই ত্রিপুরায় গাড়ি নিয়ে প্রবেশে অনুমতি দেওয়া হচ্ছে৷ তাঁর দাবি, চালক গাড়ির ভেতরেই থাকেন৷ তার মধ্যেই গাড়িটি স্যানিটাইজ করা হচ্ছে৷ তাঁর বক্তব্য, করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এভাবেই বাংলাদেশ থেকে আসা প্রত্যেক পণ্যবাহী গাড়ি স্যানিটাইজ করা হবে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top