News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্য মন্ত্রিসভার বৈঠকে গুচ্ছ সিদ্ধান্ত
Image

রাজ্য মন্ত্রিসভার বৈঠকে গুচ্ছ সিদ্ধান্ত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ এপ্রিল৷৷ রাজ্য মন্ত্রিসভার বৈঠকে আজ বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে৷ মন্ত্রিসভার বৈঠক শেষে আজ মহাকরণের প্রেস কনফারেন্স হলে এক সাংবাদিক সম্মেলনে শিক্ষামন্ত্রী রতনলাল নাথ বলেন, রাজ্যের উৎপাদিত ফসল বিশেষ করে আনারস এবং সুুগন্ধি লেবু বহির্রাজ্যে রপ্তানির জন্য পাইলট প্রকল্প হিসেবে এখন থেকে রেলের রেফ্রিজারেটেড পারসেল ভ্যানে পাঠানোর জন্য মন্ত্রিসভার বৈঠকে অনুমোদন দেওয়া হয়েছে৷


এক্ষেত্রে কাঞ্চনঝঙ্ঘা এবং ত্রিপুরাসুুন্দরী এক্সপ্রেসকে ব্যবহার করা হবে৷ এ বাবদ কাঞ্চনঝঙ্ঘা ট্রেন শিয়ালদহ যাবে তারজন্য সরকারের ব্যয় হবে ১ লক্ষ ৮ হাজার ২৩৩ টাকা এবং দিল্লি যাওয়া ত্রিপুরাসুুন্দরী এক্সপ্রেস বাদে খরচ হবে ১ লক্ষ ৪৬ হাজরা টাকা৷ রেফ্রিজারেটেড পারসেল ভ্যানগুলি ১৭ মেট্রিকটন পর্যন্ত বহন করতে পারবে৷ পূর্বে কৃষিজাত এই ফসলগুলি পরিবহণের জন্য মূলত এয়ার কার্গো এবং স্থল পরিবহণ ব্যবহার করা হতো৷ এতে ব্যয় বেশি হতো৷ অনুমোদিত এই পাইলট প্রকল্প গ্রহণের ফলে কৃষকদের উৎপাদিত ফসলের বিক্রির পরিমাণ বাড়বে এবং কৃষকরাও উপকৃত হবেন৷ খরচও এই ক্ষেত্রে কম হবে বলে শিক্ষামন্ত্রী অভিমত ব্যক্ত করেন৷ শিক্ষামন্ত্রী বলেন, কবলার (মুচি), রিক্সা শ্রমিক, মোটর শ্রমিক, লণ্ড্রি শ্রমিক, ক্ষৌরকর্মী, মৎস্যচাষী, কাঠমিস্ত্রি, ব্ল্যাকমিথ ইত্যাদি গোষ্ঠীর লোকেরা বিভিন্ন ভাতা পাচ্ছেন৷ কিন্তু এই গোষ্ঠীগুলির মধ্যে থেকে এমনও ব্যক্তি রয়েছেন যারা ভাতা পাচ্ছে না অথচ গরিব৷ রাজ্য সরকার আজ মন্ত্রিসভায় সিদ্ধান্ত নিয়েছে এমন ১২,০০০ জনকে চিহ্ণিত করে এককালীন এক হাজার টাকা প্রদান করার৷


সাংবাদিক সম্মেলনে শিক্ষামন্ত্রী আরও জানান, রাজ্যে ৫৪টি চা বাগান রয়েছে৷ এরমধ্যে সামাজিক দূরত্ব বজায় রেখে ৪৭টি চা বাগানে কাজ শুরু হয়েছে৷ বাকি ৭টি চা বাগানেও কাজ শুরু করার প্রয়াস নেওয়া হয়েছে৷ এই চা বাগানগুলিতে ১১,৩৯৩ জন শ্রমিক রয়েছেন যারা সরকারি সুুবিধার পাশাপাশি সামাজিক দূরত্ব বজায় রেখে কাজ শুরু করেছেন৷ তিনি জানান, রাজ্যে ২৫১টি ইটভাট্টা রয়েছে৷ বর্তমানে ২২,০২৫ জন শ্রমিক এই ইটভাট্টাগুলিতে কাজ করছে৷ তবে ২০৭টি ইটভাট্টায় মরশুম শেষ হয়ে গেছে৷ বর্তমানে ৪৪টি ইটভাট্টায় কাজ চলছে৷ শিক্ষামন্ত্রী আরও বলেন, রাজ্যে ইণ্ডাস্ট্রিয়াল এস্টেটের বাইরে ছোট এবং কুটিরশিল্প ইউনিট রয়েছে ৮,১৪২টি৷ এতে প্রায় ৩৪ হাজার শ্রমিক কাজ করছে৷ গ্রামীণ এলাকায় এই ছোট শিল্পগুলি চালু করার জন্য প্রয়াস নেওয়া হয়েছে৷ আগামীদিনগুলিতে রাজ্যে কোনও ধরনের সংকট যাতে না হয় সেই জন্য রাজ্য সরকার এই ব্যবস্থাগুলি নিয়েছে৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top