News Flash

  • Home
  • Uncategorized
  • করোনা টেস্টিং নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে তোপ কংগ্রেসের
Image

করোনা টেস্টিং নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে তোপ কংগ্রেসের

নয়াদিল্লি, ২২ এপ্রিল (হি. স. ):   অপর্যাপ্ত টেস্টিং কিট এবং সুরক্ষা সরঞ্জামের অভাব প্রসঙ্গে কেন্দ্রের বিরুদ্ধে সরব কংগ্রেস। বিপুল সংখ্যায় টেস্টিং করানোর ক্ষেত্রে অনেক দেরি করে ফেলেছে কেন্দ্র। চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা পর্যাপ্ত পরিমাণে পার্সোনাল প্রটেক্টিভ ইকুইপমেন্ট পাচ্ছে না। এই বিষয়ে সরকারের কোনও হেলদোল নেই বলে দাবি করেছে কংগ্রেস। আইসিএমআর এর তরফ রেপিড টেস্টিং সরবরাহ করা হয়েছে, তাতেও ত্রুটি রয়েছে বলে জানিয়েছে শতাব্দী প্রাচীন দলটি। বুধবার ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে সাংবাদিকদের মুখোমুখি হন কংগ্রেস নেতা টি এস সিং দেব এবং রঘু শর্মা। 

তারা জানিয়েছেন, টেস্টিং করা ছাড়া অন্য কোনো বিকল্প পথ আর খোলা নেই। কারণ এখনও পর্যন্ত আমরা বাস্তবিক পরিস্থিতি অনুমান করতে ব্যর্থ হয়েছি। করোনা টেস্টিং করার জন্য কেন্দ্রীয় সরকারের উচিত রাজ্য সরকারগুলিকে পর্যাপ্ত পরিমাণে সাহায্য প্রদান করা। করোনা মোকাবিলায় কংগ্রেস শাসিত রাজ্যগুলি কেন্দ্রীয় সরকারের তুলনায় বেশি পরিমাণে তৎপরতা দেখিয়েছে। অনেকাংশে তারা পার্সোনাল প্রটেক্টিভ ইকুইপমেন্ট সহ অন্যান্য সুরক্ষা সরঞ্জাম ক্রয় করতে পেরেছে। প্রথম পর্যায় আইসোলেশন ওয়ার্ড ও কোরেন্টাইন সেন্টার তৈরিতে তৎপরতা দেখানোর ফলে সেই সকল রাজ্যগুলিতে করোনা পরিস্থিতি কিছুটা প্রতিহত করা গিয়েছে। তার দৃষ্টান্ত রয়েছে ছত্তিশগড় এবং রাজস্থানে।পরিস্থিতিতে খারাপ হতে চলেছে তা অনুমান করে ১৩ জানুয়ারি থেকেই নিজেদের মতন করে প্রস্তুতি নিতে শুরু করেছিল ছত্তিশগড়। তখন থেকেই পার্সোনাল প্রটেক্টিভ ইকুইপমেন্ট এবং এন ৯৫ মাস্ক ক্রয় করা শুরু হয়েছিল। ২৬ জানুয়ারিতে তৈরি করা হয় রেপিড রেসপন্স টিম। ওই মাসেই এয়ারপোর্ট গুলিতে স্ক্রীনিং এর কাজ শুরু হয়ে যায়। টেস্টিং নিউ পৃথক রণনীতি তৈরি করা হয়। এ ক্ষেত্রে এইমস সাহায্যের হাত বাড়িয়ে দেয়।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top