News Flash

  • Home
  • Uncategorized
  • লকডাউনের মধ্যে কদমতলায় করিমগঞ্জের দুই যুবক আটক ঘিরে উত্তেজনা
Image

লকডাউনের মধ্যে কদমতলায় করিমগঞ্জের দুই যুবক আটক ঘিরে উত্তেজনা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ এপ্রিল৷৷ কদমতলা কুর্তি দিয়ে আসাম থেকে বহু লোক ত্রিপুরায় আসছে, আবার ত্রিপুরা থেকেও বহু লোক আসামে যাচ্ছে বলে অভিযোগ৷ সোমবার রাতে দুই ব্যক্তিকে আসাম থেকে আসার পর আটক করেছে কুর্তির জনগণ৷ এলাকার লোকজনের অভিযোগ পুলিশকে ম্যানেজ করে এই যাতায়াত চলছে৷ সেই সাথে নেশা সামগ্রীও পাচার হচ্ছে৷

সোমবার রাতে দুই যুবককে আটক করেছে৷ তারা হল মাসুক আহমেদ মজুমদার এবং আলি আহমেদ৷ তাদের বাড়ি করিমগঞ্জে৷ এরপর বিষয়টি জানানো হয় স্থানীয় জনপ্রতিনিধের৷ গ্রামের পঞ্চায়েতের তরফ থেকে বলা হয়েছে এই বিষয়ে পুলিশি হস্তক্ষেপ প্রয়োজন৷ এদিকে, এলাকাবাসীর অভিযোগ পুলিশের মদতেই যাতায়াত হচ্ছে৷


ধৃতরা জানিয়েছেন তারা নাকি স্থানীয় বিধায়ক ইসলাম উদ্দিনকে জানিয়েই তারা এখানে এসেছে৷ তাহলে প্রশ্ণ হল কেন বিধায়ক বিষয়টি পুলিশকে জানায়নি৷ কখনো বলছে, তারা আগরতলা থেকে কুর্তি এসেছে৷ তাহলে প্রশ্ণ হচ্ছে লকডাউনের মধ্যে আগরতলা থেকে কিভাবে তারা কুর্তিতে এসেছে৷ এই বিষয়টি নিয়ে কুর্তিতে চাঞ্চল্য ছড়িয়েছে৷ রীতিমতো উত্তেজনা বিরাজ করছে৷

Releated Posts

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু শনিবার, গ্রুপ এ-তে ভারত

কলকাতা, ১৮ জানুয়ারি (হি.স.): আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ শনিবার থেকে শুরু হচ্ছে মালয়েশিয়ায়l মালয়েশিয়া, শ্রীলঙ্কা এবং ওয়েস্ট…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top