News Flash

  • Home
  • Uncategorized
  • করোনার সংক্রমণ এড়াতে সিল দিল্লি ও গাজিয়াবাদের সীমান্ত, বাড়ছে ট্র্যাফিক জ্যাম
Image

করোনার সংক্রমণ এড়াতে সিল দিল্লি ও গাজিয়াবাদের সীমান্ত, বাড়ছে ট্র্যাফিক জ্যাম

নয়াদিল্লি, ২১ এপ্রিল (হি. স.) : করোনা সংক্রমণ এড়াতে সিল করে দেওয়া হয়েছে  দিল্লি ও উত্তরপ্রদেশের গাজিয়াবাদের  সীমান্ত। দুই রাজ্যের সীমান্ত সিল করে দেওয়ায় মঙ্গলবার সকাল থেকেই প্রধান হাইওয়েতে দেখা গেল বিরাট ট্র্যাফিক জ্যাম।

দিল্লি থেকে আগত ছ’জনের শরীরে করোনা ভাইরাসের  সংক্রমণ ধরা পড়ার পর গাজিয়াবাদের জেলাশাসক অজয়শঙ্কর পাণ্ডে সোমবারই নির্দেশ দেন সীমান্ত দিয়ে কোনও রকমের চলাচল বন্ধ করার। জাতীয় বিপর্যয় আইন ২০০৫ অনুসারে ওই নির্দেশ দেওয়া হয়। কেবলমাত্র অত্যাবশ্যক পণ্য পরিবহণকারী গাড়িকেই অনুমতি দেওয়া হয়েছে।  যেহেতু অত্যাবশ্যক পণ্ সরবরাহকারী যানবাহন ছাড়া অন্য কোনও যানবাহনকেই চলাচল করতে দেওয়া হচ্ছে না, তাই জ্যাম ক্রমশই বড় হচ্ছে। স্থবির হয়ে দাঁড়িয়ে রয়েছে গাড়ির সারি। দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন মঙ্গলবার জানিয়েছেন, আরও ৭৮ জন দিল্লিতে করোনা আক্রান্ত হয়েছেন। ফলে সেখানে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ২,০৮১।

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top