News Flash

  • Home
  • Uncategorized
  • করোনামুক্ত হল অরুণাচল, শুক্রবার ছুটি পেলেন একমাত্র রোগী আবদুল
Image

করোনামুক্ত হল অরুণাচল, শুক্রবার ছুটি পেলেন একমাত্র রোগী আবদুল

ইটানগর (অরুণাচল প্রদেশ), ১৭ এপ্রিল (হি.স.) :  অরুণাচল প্ৰদেশে কোভিড-১৯ আক্ৰান্ত একমাত্ৰ রোগী আবদুল খান তালুকদারকে শুক্রবার তেজু জেলা হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয়েছে। গত ২ এপ্ৰিল লোহিত জেলার মেডো এলাকার বাসিন্দা আবদুল খান তালুকদার (৩১)-এর শরীরে কোভিড-১৯ নোভেল ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছিল। এর পর থেকে তাকে রাখা হয়েছিল তেজু জেলা সরকারি হাসপাতালে।

তবে আগামী ১৪ দিন তাকে তার বাড়িতে নিভৃতবাসে থাকার নির্দেশ দিয়েছেন ডাক্তাররা। ওই সময়কালে তাঁর স্বাস্থ্যের ওপর নজর রাখা হবে, জানা গেছে হাসপাতাল সূত্রে। হাসপাতাল থেকে ছুটি দেওয়ার সময় আবদুলকে একটি হাতঘড়ি উপহার দিয়েছেন ডাক্তাররা।

প্রসঙ্গত আব্দুল তালুকদার গত ১৬ মাৰ্চ দিল্লিতে নিজামউদ্দিন মরকজে তবলিগ-ই জামাতে যোগ দিয়েছিলেন। গত ২ এপ্রিল তাঁর শরীরে করোনার উপস্থিতির কথা লাহোয়ালের আইসিএমআর পরীক্ষাগারে নিশ্চিত হয়েছিল। রাজ্যে নিজামউদ্দিন ফেতর ৫৮ জনের লালা ও রক্তের নমুনা পরীক্ষা করা হয়েছে। তাঁদের মধ্যে সকলের রেজাল্ট নেগেটিভ এসেছে। মুখ্যমন্ত্ৰী খান্ডু জানান, আবদুল খানকে করোনা-মুক্ত বলে ঘোষণা করার পর রাজ্য এই মারণ সংক্রমণের হাত থেকে আপাতত রেহাই পেয়েছে।

Releated Posts

শালবাগান অক্সিজেন পার্কের সামনে বাইক-অটোর সংঘর্ষে গুরুতর জখম এক যাত্রী

আগরতলা, ২ এপ্রিল: আগরতলার এনসিসি থানাধীন শালবাগান অক্সিজেন পার্কের সামনে একটি বাইক ও অটোর মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা…

ByByReshmi Debnath Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু শনিবার, গ্রুপ এ-তে ভারত

কলকাতা, ১৮ জানুয়ারি (হি.স.): আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ শনিবার থেকে শুরু হচ্ছে মালয়েশিয়ায়l মালয়েশিয়া, শ্রীলঙ্কা এবং ওয়েস্ট…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top