News Flash

  • Home
  • Uncategorized
  • লকডাউন চলাকালিন বাইক দুর্ঘটনার আহত যুবক
Image

লকডাউন চলাকালিন বাইক দুর্ঘটনার আহত যুবক

নিজস্ব প্রতিনিধি, শান্তিরবাজার ১৬ এপ্রিল৷৷ লকডাউন চলাকালিন বাইক দুর্ঘটনার শিকার এক যুবক৷ ঘটনার বিবরণে জানাযায় বৃহস্পতিবার রাত ৯ টা ৩০ মিনিট নাগাদ শান্তির বাজার মহকুমার অন্তর্গত জোলাইবাড়ী মোটর সেন্ড এলাকায় জাতীয় সড়কে টি আর ০৮ সি ৭১৩৩ নাম্বারের একটি ডিসকভার বাইক দুর্ঘটনার শিকার হয়৷ বাইক দুর্ঘটনায় অসিম রায় ( ৩৭ ) নামে এক যুবক গুরতর আহত হয়৷ দুর্ঘটনার সঙ্গে সঙ্গে দমকল বাহিনীর কর্মীরা গিয়ে অসিম রায়কে উদ্ধার করে জোলাইবাড়ী প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান৷ সেখানে কর্তব্যরত চিকিৎসক আহতের অবস্থা আশঙ্কাজনক দেখে শান্তির বাজার জেলা হাসপাতালে রেফার করেন৷


জানা যায় আহত যুবক সাব্রুম মহকুমার সাতচাঁদ এলাকার বাসিন্দা৷ সে মদমত্ত অবস্থায় বাইক দ্রুত গতিতে চালাচ্ছিলো৷ কিন্তু লকডাউন চলাকালিন সে কোথায় যাচ্ছিলো তা সঠিক ভাবে জানা যায়নি৷ শান্তির বাজার মহকুমার বিভিন্ন প্রান্তে রাত্রি বেলায় ও ভোর বেলায় বাইক ও গাড়ি করে যে যার খুশিমতো ভ্রমন করে৷ এইনিয়ে প্রসাশনের ভূমিকা নিয়ে প্রশ্ণ জাগছে জনমনে৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top