নিখোঁজ যুবকের মৃতদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ এপ্রিল৷৷ লকডাউন ঘোষণার পর থেকে অবসাদগ্রস্থ হয়ে আত্মহত্যার ঘটনা ক্রমাগত বৃদ্ধি পেয়ে চলেছে৷ বৃহস্পতিবার বাধারঘাট তিন নম্বর রেল ব্রীজ সংলগ্ণ এলাকায় একটি পরিত্যক্ত ঘর থেকে এক যুবকের ঝুলন্ত পচাগলা মৃতদেহ উদ্ধার হয়েছে৷ মৃত যুবকের নাম প্রণব সরকার৷ বাবার নাম মনতোষ সরকার৷ বাড়ি ওএনজিসির কাঞ্চনপল্লী এলাকায়৷


গত ৩রা এপ্রিল থেকে ওই যুবক নিখোঁজ ছিল৷ সে একটি জল বিক্রয়কেন্দ্রের দোকানে কাজ করত৷ বৃহস্পতিবার স্থানীয় জনগন পচা গন্ধ পেয়ে পুলিশে খবর দেন৷ মৃতের ছোট ভাই এসে মৃতদেহটি সনাক্ত করেছে৷ মানসিক অবসাদগ্রস্থ হয়েই সে আত্মহত্যা করেছে বলে পারিবারিক সূত্রে বলা হয়েছে৷ পুলিশ পচাগলা মৃতদেহটি উদ্ধার করেছে৷ মৃতদেহ উদ্ধারের ঘটনায় এলকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷