News Flash

  • Home
  • Uncategorized
  • ঝড়ে রাজ্যের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ পরিষেবা স্তব্ধ, বাড়ি ঘরের ব্যাপক ক্ষতি
Image

ঝড়ে রাজ্যের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ পরিষেবা স্তব্ধ, বাড়ি ঘরের ব্যাপক ক্ষতি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ এপ্রিল৷৷ ঝড় বৃষ্টিতে স্বস্তি জনজীবনে স্বস্তি এলেও বিভিন্ন এলাকায় বিদ্যুৎ পরিষেবা স্তব্ধ হয়ে পড়েছে৷ সেই সাথে বেশ কিছু বাড়ি ঘরের ছাউনি উড়ে গিয়েছে৷
নববর্ষের প্রথম দিন থেকেই পারদ ক্রমেই চড়ছিল৷ দিনে রাতে মিলিয়ে বৃদ্ধি পায় তাপমাত্রা৷ একে করোনার জের৷ তার উপর তাপমাত্রা বৃদ্ধিতে অস্বস্তি আরও বাড়িয়ে দিয়েছিল৷ তবে ইতিমধ্যেই ঝড়ের পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া দপ্তর৷ ঘন্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে রাজ্যের বেশ কিছু জেলা জুড়ে ঝড়ো হাওয়ার সঙ্গে এক পশলা বৃষ্টির পূর্বাভাস ছিল৷ সেই মোতাবেক নতুন বছরের দ্বিতীয় দিনে দুপুরে নেমে এল সন্ধ্যার কালো অন্ধাকর৷ মুহুর্তের মধে শুরু ঝড়ো হাওয়া৷

সঙ্গে বৃষ্টি৷ ঝড়ো হাওয়া বইতে শুরু করে রাজ্যের বেশ কিছু স্থানে৷ চারদিক ধূলোয় অন্ধকার হয়ে পড়ে৷ শুনশান রাস্তায় এদিনের কাল বৈশাখীর তান্ডব অনেকেই বাড়িতে থেকে অনুভব করে৷ কিছুক্ষণের মধ্যেই নেমে আসে বৃষ্টি৷ ক্ষণিকের জন্য হলেও উষ্ণতার সেই ছেঁকা থেকে স্বস্তি পেল সকলে৷ ঝড়ো হাওয়ার কারণে তেমন বৃষ্টি না হলেও তাপমাত্রা একলাফে বেশ খানিকটা কমল এদিন৷ তবে ঝড়ো হাওয়ার দরুন বেশ কিছু এলাকায় ব্যপক ক্ষতি হয়েছে৷


বুধবারের আচমকা কালবৈশাখীর ঝড়ে ব্যাপক ক্ষতি হয়েছে কুমারঘাট মহকুমার বিভিন্ন এলাকায়৷ কুমারঘাট কুমারঘাট ব্লক সংলগ্ণ প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের সহ অধিকর্তার কার্য্যালয়ের সামনে থাকা বিশাল আকারের গাছ ভেঙ্গে পড়ে অফিসের সামনে থাকা অফিস কর্মীদের বাইক, গাড়ির উপর৷ এতে করে টিআর-০৪-৯৮৩২ নম্বরের একটি বাইকের ব্যাপক ক্ষতি হয়েছে৷ একই সঙ্গে টিআর-০২এফ- ৯৪৯৫ নম্বরের সুকটি এবং টিআর-০১এম-০২১৮ নম্বরের একটি অল্টো গাড়ির ক্ষতি হয়ে গেছে৷ পরবর্তীতে স্থানীয়দের সহায়তায় অন্যত্র সরিয়ে নেওয়া হয় সেগুলি৷ এদিকে, কাল বৈশাখীর তান্ডবে মহকুমা জুড়ে বিদ্যুৎ পরিষেবা পুরোপুরি ভেঙ্গে পড়েছে৷ পরিষেবা স্বাভাবিক করার জন্য যুদ্ধকালীন তৎপরতায় নিগমের কর্মীরা কাজ করে চলেছেন৷


এদিকে, কমলপুর মহকুমার দুর্গাচৌমুহনী এলাকায় চুলুবাড়ীতে বড় আকারের একটি গাছ বিদ্যুৎ পরিবাহী তারের উপর ভেঙ্গে পড়ে৷ তাতে বিদ্যুৎ পরিষেবা স্তব্ধ হয়ে যায়৷ বেশ কিছু খঁুটি ভূপাতিত হয়েছে৷ তাতে এনইসির রাস্তা পুরোপুরি বন্ধ হয়ে যায়৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top