News Flash

  • Home
  • Uncategorized
  • করোনা মোকাবিলায় জিবিতে স্যানিটাইজার যন্ত্র বসাবে বিএসএফ
Image

করোনা মোকাবিলায় জিবিতে স্যানিটাইজার যন্ত্র বসাবে বিএসএফ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ এপ্রিল৷৷ করোনা মোকাবিলায় ত্রিপুরা সরকার বিএসএফ-এর কাছে স্যানিটাইজার যন্ত্র চেয়েছে৷ ত্রিপুরা সরকারের স্বাস্থ্যসচিব ড় দেবাশিস বসু এক চিঠিতে বিএসএফ-এর ত্রিপুরা ফ্রন্টিয়ারের আইজি-কে দুটি স্যানিটাইজার যন্ত্র প্রদান করার জন্য অনুরোধ জানিয়েছেন৷ আগরতলায় জিবি হাসপাতালে ওই দুই যন্ত্র বসাতে চাইছে ত্রিপুরা সরকার৷ একটি যন্ত্র করোনা আক্রান্ত এলাকা স্যানিটাইজ করবে এবং দ্বিতীয় যন্ত্রটি ওই এলাকায় যারা যাবেন তাদের স্যানিটাইজে ব্যবহৃত হবে৷ তাতে সম্মত হয়েছে বিএসএফ৷ আগামীকাল জিবি হাসপাতালে ওই দুই যন্ত্র বসাবে বিএসএফ৷
এদিকে, খোয়াই জেলার পুলিশ সুপার ইউটিউব দেখে স্যানিটাইজার যন্ত্র প্রস্তুত করেছেন৷ তাতে খরচ হয়েছে মাত্র ১৫,০০০ টাকা৷ বাজারে আগতদের স্যানিটাইজ করার জন্য ওই যন্ত্রটি ব্যবহৃত হচ্ছে৷ ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব খোয়াই পুলিশের ওই কাজের প্রশংসা করেছেন৷


ত্রিপুরায় এখন পর্যন্ত করোনা আক্রান্ত দু জনের সন্ধান মিলেছে৷ ইতিমধ্যে প্রথম করোনা আক্রান্ত মহিলার পরপর দুটি রিপোর্ট নেগেটিভে এসেছে৷ ফলে তাকে শীঘ্রই কোয়ারেন্টাইনে পাঠানো হবে বলে ধারণা করা হচ্ছে৷ দ্বিতীয় আক্রান্ত রোগীরও শারীরিক অবস্থা অনেকটাই স্থিতিশীল৷ তবে করোনা আক্রান্তের খোঁজ চলছে প্রতিনিয়ত৷ সম্প্রতি নমুনা সংগ্রহের গতি বেড়েছে৷ স্বাভাবিকভাবে নমুনা পরীক্ষার মাত্রাও বেড়েছে৷


এরই মধ্যে ত্রিপুরা সরকার বিএসএফ-এর স্যানিটাইজার যন্ত্র চেয়েছে৷ কারণ, বিএসএফ সেক্টর হেড কোয়ার্টার উদয়পুর এমনই দু ধরনের স্যানিটাইজার যন্ত্র তৈরি করেছে৷ অবশ্য তার পেছনে বিএসএফ ডিআইজি জমিল আহমেদের সবচেয়ে বড় অবদান রয়েছে৷ তিনি আক্রান্ত এলাকা এবং মানুষের শরীর ও পোশাক স্যানিটাইজ করার যন্ত্র দুটি তৈরি করেছেন৷ তাই ত্রিপুরা সরকার জিবি হাসপাতালে ওই দুটি যন্ত্র বসানোর জন্য বিএসএফ-এর কাছে আগ্রহ প্রকাশ করেছে৷ স্বাস্থ্যসচিব ড় দেবাশিস বসু করোনা মোকাবিলায় বিএসএফ-এর সাহায্য চেয়েছেন৷


ত্রিপুরার সরকারের আবেদনে সাড়া দিয়ে বিএসএফ জিবি হাসপাতালে ওই দুটি যন্ত্র বসাতে সম্মত হয়েছে৷ ডিআইজি জমিল আহমেদ বলেন, আগামীকাল জিবি হাসপাতালে ওই দুটি যন্ত্র বসানো হবে৷ তাঁর কথায়, একটি যন্ত্র সমগ্র এলাকা স্যানিটাইজ করা যাবে৷ তাছাড়া দ্বিতীয় যন্ত্রটি মানুষের শরীর ও পোশাক স্যানিটাইজে ব্যবহৃত হবে৷ তিনি বলেন, আগামীকাল সকাল ১১টায় ওই দুটি যন্ত্র বসানো হবে৷ সাথে তিনি যোগ করেন, ত্রিপুরা সরকার চাইলে বিএসএফ এমন যন্ত্র আরও সরবরাহে প্রস্তুত৷
এদিকে, খোয়াই জেলা পুলিশ সুপার নিজের উদ্যোগে স্যানিটাইজার যন্ত্র তৈরি করেছেন৷ বাজারে আগতদের স্যানিটাইজ করার জন্য তিনি ওই যন্ত্র তৈরি করেছেন৷ ইতিমধ্যে সেই যন্ত্র ব্যবহার করা শুরু হয়ে গেছে৷ ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব ওই কাজের পুলিশের ভূয়সী প্রশংসা করেছেন৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top