News Flash

  • Home
  • Uncategorized
  • উদয়পুরে বাইক আরোহীকে মারধর, সাসপেন্ড টিএসআর
Image

উদয়পুরে বাইক আরোহীকে মারধর, সাসপেন্ড টিএসআর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ এপ্রিল ৷৷ লকডাউনে পথচারীকে বেধড়ক মারধরের ঘটনায় জনৈক টিএসআর জওয়ানকে বরখাস্ত করা হয়েছে৷ সাথে ওই ঘটনায় বিভাগীয় তদন্ত শুরু হয়েছে৷ ত্রিপুরা পুলিশের সাইবার ক্রাইম শাখা তাদের ফেসবুক বার্তায় এই খবর জানিয়েছে৷


প্রসঙ্গত, জাতীয় সড়কের ওপর এক মহিলার সামনে জনৈক সুকটি চালককে টিএসআর জওয়ানের বেধড়ক মারধরের ভিডিও ফেসবুক-এ ছড়িয়ে পড়ে৷ ওই ঘটনার সত্যতা খুঁজে পেয়ে সংশ্লিষ্ট টিএসআর জওয়ানকে বরখাস্ত করেছে ত্রিপুরা সরকার৷ এ-বিষয়ে খুঁজ নিয়ে জানা গেছে, গত পরশু সকাল ৮-টা নাগাদ গোমতি জেলা সদর উদয়পুরে রমেশ চৌমুহনি এবং সোনামুড়া চৌমুহনির মাঝে চিড়ার মিল সংলগ্ণ অযাচক মোটর ড্রাইভিং সুকলের পাশে জাতীয় সড়কে দৈনন্দিন বাজার করে ফিরছিলেন দম্পতি৷ সকাল ৮ টা নাগাদ ওই এলাকায় কর্তব্যরত টিএসআর জওয়ান তাদের পথ আটকান এবং কাগজপত্র দেখাতে বলেন৷ তার পরই টিএসআর জওয়ান সুকটি চালককে তাঁর স্ত্রীর সামনে লাঠি দিয়ে মারতে শুরু করেন৷ সমস্ত ঘটনা দূর থেকে কোনও অজ্ঞাত ব্যক্তি রেকর্ড করেন এবং ফেসবুকে ছড়িয়ে দেন৷


ওই ঘটনায় ত্রিপুরা সরকারের পুলিশ প্রশাসন ওই টিএসআর জওয়ানকে চিহ্ণিত করেছে এবং তাকে সাময়িক বরখাস্ত করেছে৷ পাশাপাশি ঘটনার তদন্তও শুরু করেছে৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top