News Flash

  • Home
  • Uncategorized
  • মাধ্যমিক ও দ্বাদশের উত্তরপত্র মূল্যায়নে বিশেষ ব্যবস্থা পর্ষদের
Image

মাধ্যমিক ও দ্বাদশের উত্তরপত্র মূল্যায়নে বিশেষ ব্যবস্থা পর্ষদের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ এপ্রিল৷৷ করোনা মোকাবিলায় লকডাউনের ফলে রাজ্যে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের উত্তরপত্র মূল্যায়নের বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে৷ পাশাপাশি, বিদ্যালয়গুলিতে গ্রীষ্মকালীন ছুটি বাতিল করা হয়েছে৷ এছাড়া লকডাউন চলাকালীন সুকল পড়ুয়াদের ক্যাবল টিভি এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এক ঘন্টা করে ক্লাসের ব্যবস্থা করা হয়েছে৷ আজ শিক্ষামন্ত্রী রতন লাল নাথ সমস্ত বিষয় নিয়ে ভিডিও কনফারেন্সে জেলা স্তরে পর্যালোচনা করেছেন৷


শিক্ষামন্ত্রী রতন লাল নাথ জানিয়েছেন, ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের অধিকাংশ পরীক্ষা সমাপ্ত হয়েছে৷ কিন্তু, করোনা ভাইরাসের প্রকোপে লকডাউনের ফলে কয়েকটি পরীক্ষা স্থগিত রাখা হয়েছে৷ তিনি বলেন, লকডাউন উঠে গেলে পরিস্থিতি স্বাভাবিক হলে সামাজিক দূরত্ব বজায় রেখে ওই পরীক্ষাগুলি অনুষ্ঠিত হবে৷ এদিন তিনি বলেন, মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিকের উত্তরপত্র মূল্যায়েনের বিশেষ ব্যবস্থা করা হয়েছে৷ এক্ষেত্রে আগামী দুই দিনের মধ্যে সমস্ত উত্তরপত্র আগরতলায় একত্রিত করা হবে৷ তিনি জানান, লকডাউনের পরিস্থিতিতে আগরতলার বাইরের শিক্ষক শিক্ষিকাদের দ্বারা উত্তরপত্র মূল্যায়ন সম্ভব হবে না৷ কারণ, তাঁদের থাকার ব্যবস্থা করা আপাতত সম্ভব নয়৷ তাই, আগরতলার বিভিন্ন সরকারী বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারাই মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের উত্তরপত্র মূল্যায়ন করবেন৷


শিক্ষামন্ত্রী জানিয়েছেন, আগরতলায় উত্তরপত্র মূল্যায়নে ১৫টি কেন্দ্র স্থাপন করা হবে৷ সেখানে সামাজিক দূরত্ব বজায় রেখে শিক্ষক শিক্ষিকারা উত্তরপত্র মূল্যায়ন করবেন৷ সাথে তিনি আরও জানান, ওই শিক্ষিক শিক্ষিকাদের যাতায়াতের জন্য বিশেষ ব্যবস্থাও করা হবে৷ তিনি বলেন, যাদের নিজস্ব কিংবা দ্বিচক্র যান রয়েছে তাদেরকে পাস দেওয়া হবে৷ অন্যদের টিআরটিসি বাসের মাধ্যমে যাতায়াতের ব্যবস্থা করা হবে৷
এদিন তিনি জানান, রাজ্যে বিদ্যালয়গুলিতে পঠন পাঠন বন্ধ হয়ে আছে৷ ছাত্রছাত্রীদের জন্য প্রতিদিন এক ঘন্টা করে ক্যাবল টিভি এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পঠন পাঠনের ব্যবস্থা করা হয়েছে৷ তাঁর দাবি, পরিস্থিতি সময়ের মধ্যে স্বাভাবিক হয়ে উঠলে চার মে থেকেই সমস্ত বিদ্যালয়ে ক্লাস শুরু হবে৷ তবে, এক্ষেত্রেও নির্দিষ্ট কিছু নিয়ম পালন করা হবে৷ তিনি বলেন, পর্য্যায়ক্রমে ছাত্রছাত্রীরা বিদ্যালয়ে যাবেন৷ উদাহরণ হিসেবে তিনি বলেন, একটি ক্লাসে ৫০ জন ছাত্রছাত্রীর মধ্যে ২৫ জন একদিন বাদে বাদে সুকলে যাবে৷ কারণ, সামাজিক দূরত্ব লকডাউন উঠে গেলেও বেশ কিছুদিন বিদ্যালয়গুলিতে পালন করা হবে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top