News Flash

  • Home
  • Uncategorized
  • কমলা জোনে উত্তর ও গোমতি জেলা, ২০ এপ্রিল পর্যন্ত কঠোর ভাবে মানতে হবে লকডাউন
Image

কমলা জোনে উত্তর ও গোমতি জেলা, ২০ এপ্রিল পর্যন্ত কঠোর ভাবে মানতে হবে লকডাউন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ এপ্রিল৷৷ ত্রিপুরার দুই জেলায় করোনা আক্রান্তের সন্ধান মিলেছে৷ তাই আপাতত ওই দুই জেলা কমলা জোনে আওতায় পড়েছে৷ তবে ১৪ দিন ওই জেলাগুলিতে কোনও নতুন আক্রান্তের সন্ধান পাওয়া না গেলে সেই জেলা সবুজ জোনে স্থান পাবে৷ সে-ক্ষেত্রে আগামী ২০ এপ্রিল পর্যন্ত লকডাউন কঠোর ভাবে পালন করতে হবে৷ কারণ, ২০ এপ্রিলের পর পর্যালোচনায় লকডাউনকে শিথিল করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে৷ বুধবার সন্ধ্যায় সাংবাদিক সম্মেলনে এ-কথা জানালেন স্টেট সার্ভেইলেন্স অফিসার ডা. দ্বীপকুমার দেববর্মা৷ তাঁর কথায়, ত্রিপুরায় নমুনা সংগ্রহ এবং পরীক্ষার গতি বেড়েছে৷ কিন্ত, এখন পর্যন্ত নতুন কোনও করোনা আক্রান্তের সন্ধান পাওয়া যায়নি৷


সাংবাদিক সম্মেলনে ত্রিপুরা সরকারের সাধারণ প্রশাসন দফতরের সচিব টি কে চাকমা বলেন, ত্রিপুরায় এখন পর্যন্ত ১০,৭৫৫ জনকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছিল৷ তাদের মধ্যে ১৪ দিনের পর্যবেক্ষণ সময়সীমা অতিক্রম করেছেন ১০,১৫৫ জন৷ বর্তমানে ১৪৫ জন প্রাতিষ্ঠানিক এবং ৪৫৫ জন বাড়িতে কোয়ারেন্টাইনে রয়েছেন৷ তাঁর কথায়, ত্রিপুরায় এখন পর্যন্ত ৮০৩টি নমুনা সংগ্রহ করে ৭৩৮টির পরীক্ষা করা হয়েছে৷ এতে ২ জন করোনা পজিটিভ ছিলেন৷ তাদের মধ্যে একজন আজ সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছুটি পেয়েছেন৷
এ-বিষয়ে স্টেট সার্ভেইলেন্স অফিসার ডা. দ্বীপকুমার দেববর্মা জানান, পর পর তিনবার তার রিপোর্ট নেগেটিভ আসার পর চিকিৎসকরা আজ তাকে পরীক্ষা করে ছুটি দিয়েছেন৷ তবে তিনি উদয়পুরে ১৪ দিনের জন্য প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকবেন৷ ওই সময়ে প্রতিদিন চিকিৎসকদের একটি টিম তাঁকে পরীক্ষা-নিরীক্ষা করবেন৷


ডা. দ্বীপ বলেন, গোমতি জেলায় ওই মহিলার বাড়ির এক কিমি এলাকা করোনা স্পর্শকাতর হিসেবে ঘোষণা করা হয়েছে৷ সেখানে চলাফেরায় বিধিনিষেধ আরোপ করা হয়েছে৷ তাঁর কথায়, ওই এলাকায় ২৮ দিনের মধ্যে কোনও করোনা আক্রান্তের সন্ধান না মিললে তবেই বিধিনিষেধ প্রত্যাহার করা হবে৷ তাঁর দাবি, এখন পর্যন্ত ওই এলাকা থেকে অনেকেরই নমুনা সংগ্রহ করা হয়েছে৷ কিন্ত, সকলের রিপোর্ট নেগেটিভে এসেছে৷ তিনি জানান, আরও নমুনা সংগ্রহ করা হবে৷


এদিকে, ত্রিপুরায় করোনা আক্রান্ত দ্বিতীয় রোগীর শারীরিক অবস্থা স্থিতিশীল৷ এ-বিষয়ে ডা. দ্বীপ দেববর্মা বলেন, ওই রোগীর আগামীকাল পুনরায় পরীক্ষা করা হবেঊ তবে সম্প্রতি তার রক্তের নমুনায় ভাইরাল লোড প্রায় ৫০ শতাংশ কমেছে, এমন রিপোর্ট এসেছে৷ তাই আশা করা যাচ্ছে, ৩/৪ দিনের মধ্যে তিনিও সম্পুর্ণ সুস্থ হয়ে উঠবেন৷ ডা. দ্বীপ বলেন, ওই রোগীর অতি সংস্পর্শে ছিলেন এমন ১৬ জনের নমুনা সংগ্রহের পর পরীক্ষা করা হয়েছে৷ তাদের রিপোর্ট নেগেটিভে এসেছেঊ সাথে তিনি যোগ করেন, ওই রোগীর বাড়ির সকল সদস্যদের কোয়ারেন্টাইনে রাখা হয়েছে৷ সে-বিষয়ে উত্তরপ্রদেশের স্টেট সার্ভেইলেন্স অফিসারের সাথে কথা হয়েছে৷ তিনি বলেন, ওই রোগীর বাড়ির সদস্যদের কারোর কোনও লক্ষণ নেই৷


এদিন তিনি জানান, ভারত সরকারের নির্দেশ অনুযায়ী ২০ এপ্রিল পর্যন্ত লকডাউন কঠোরভাবে পালন করতে হবে৷ কারণ, ২০ এপ্রিলের পর পর্যালোচনা হবে৷ তার পর, লকডাউন শিথিল করার বিষয়ে বিবেচনা হবে৷ তাঁর কথায়, গোটা দেশকে তিনটি ভাগে ভাগ করা হয়েছে৷ ১৫ বা তার বেশি করোনা আক্রান্ত এলাকা লাল জোন, ১৫ জনের কম আক্রান্ত হলে কমলা জোন এবং একজনও করোনা আক্রান্ত পাওয়া যায়নি কিন্ত সম্ভাবনা রয়েছে এমন এলাকা সবুজ জোনে স্থান পাবে৷ সে-ক্ষেত্রে উত্তর ও গোমতি জেলা কমলা জোনে স্থান পেয়েছে৷ তবে, ১৪ দিন ওই স্থানে একজনও করোনা আক্রান্তের সন্ধান পাওয়া না গেলে সেই জেলা কমলা থেকে সবুজ জোনে স্থান পাবে৷

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top