News Flash

  • Home
  • Uncategorized
  • বিভিন্ন সামগ্রীর পাইকারী মূল্য বেশী রাখার অভিযোগ, মহারাজগঞ্জ বাজারে খাদ্য দপ্তরের অভিযান
Image

বিভিন্ন সামগ্রীর পাইকারী মূল্য বেশী রাখার অভিযোগ, মহারাজগঞ্জ বাজারে খাদ্য দপ্তরের অভিযান

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ এপ্রিল ঃ লকডাউনের সুযোগকে কাজে লাগিয়ে একাংশের পাইকারী সামগ্রী বিক্রেতারা অধিকমূল্য আদায় করে চলেছেন বলে অভিযোগ উঠেছে৷ এরই পরিপ্রেক্ষিতে সোমবার প্রশাসনের কর্মকর্তারা মহারাজগঞ্জ বাজারে মজুতদারদের দোকানে তল্লাসী চালিয়ে বিস্তারিত তথ্য পরীক্ষা নিরীক্ষা করে দেখছেন৷ পাইকারী বিক্রেতারা অধিক মূল্য আদায়ের অভিযোগ পুরোপুরি খারিজ করে দিয়েছেন৷ লকডাউন সোমবার ২০ দিন অতিক্রান্ত হয়েছে৷

লকডাউন চলাকালে ব্যবসায়ীরা যাতে কোনভাবেই কৃত্তিম সংকট তৈরী এবং অধিক মূল্য আদায় করতে না পারেন সেজন্য প্রশাসনের নজরদারী অব্যাহত রয়েছে৷ সোমবার মহারাজগঞ্জ বাজারে হানাদারী চালান প্রশাসনের কর্মকর্তারা৷ বিভিন্ন দোকানে তল্লাসী চালিয়ে বিভিন্ন পন্য সামগ্রীর গুণগত মান, মূল্য, এক্সপিয়ারী ডেইট ইত্যাদি খতিয়ে দেখেছেন৷ পাইকারী বাজারে অধিক মূল্য আদায়ের তেমনর কোন প্রমাণ হাতে আসেনি প্রশাসনের৷ তবে, খুচরো বাজারে অধিক মূল্য আদায়ের কিছু কিছু অভিযোগ রয়েছে৷ সেক্ষেত্রেও প্রশাসনের তৎপরতা টের পেলেই তারা সাবধান হয়ে যাচ্ছে৷

বটতলা পাইকারী বাজারের ব্যবসায়ীরা জোরগলায় দাবি করেছেন তারা কোন জিনিসের অধিক মূল্য আদায় করছেন না৷ তবে, সিগারেট, বিড়ি, ইত্যাদি নেশাজাতীয় সামগ্রীর মূল্য খুচরো বাজারে আকাশ ছোয়া৷ এবিষয়ে জানতে চাওয়া হলে মজুতদারদের দাবি লকডাউনের আগেই এসব সামগ্রীর মজুত তাদের কাছে শূন্য হয়ে গেছে৷ স্বাভাবিক কারণেই সিগারেটসহ এসব সামগ্রীর অধিক মূল্য আদায়ের কোন প্রশ্ণই উঠে না৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top