News Flash

  • Home
  • Uncategorized
  • গতি বেড়েছে নমুনা সংগ্রহে, রাজ্যে করোনা পরীক্ষা ৫৬৩ জনের, পজিটিভ ২, নেগেটিভ ৫১৩
Image

গতি বেড়েছে নমুনা সংগ্রহে, রাজ্যে করোনা পরীক্ষা ৫৬৩ জনের, পজিটিভ ২, নেগেটিভ ৫১৩

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ এপ্রিল৷৷ রাজ্যে করোনা মোকাবিলায় নমুনা পরীক্ষার গতি বেড়েছে৷ অবশ্য, কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের নির্দেশিকা মেনে অতিরিক্ত ব্যবস্থা হয়েছে৷ ফলে ২৪ ঘণ্টায় নতুন করে ৮০টি নমুনা সংগ্রহ করা হয়েছে৷ ত্রিপুরায় এখন পর্যন্ত ৫৬৩টি নমুনা সংগ্রহ করা হয়েছে৷ তার মধ্যে ২ জন করোনা আক্রান্তের সন্ধান মিলেছে৷ এছাড়া ৫১৩টি নমুনার রিপোর্ট নেগেটিভ এসেছে৷ বাকি ৫০টি রিপোর্ট অপেক্ষায় রয়েছে৷


করোনা সংকটে কাবু গোটা দেশ৷ স্বাভাবিক ভাবে ত্রিপুরা এমন-কি উত্তর-পূর্বাঞ্চল সেই ভাইরাসের প্রকোপ থেকে বাঁচেনি৷ অবশ্য সিকিমে এখনও করোনায আক্রান্ত কাউকে পাওয়া যায়নি৷ অসমে সবচেয়ে বেশি করোনা আক্রান্ত রোগীর সন্ধান মিলেছে৷


ত্রিপুরায় এখন পর্যন্ত ১০,৭৩৬ জনকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছিল৷ তাদের মধ্যে ১০,০২৬ জন ১৪ দিনের পর্যবেক্ষণ সময়সীমা অতিক্রম করেছেন৷ বর্তমানে ৭১০ জন কোয়ারেন্টাইনে রয়েছেন৷ তাদের মধ্যে ১৮৩ জন প্রাতিষ্ঠানিক এবং ৫২৭ জন বাড়িতে কোয়ারেন্টাইনে রয়েছেন৷ আজ স্বাস্থ্য দফতর থেকে প্রকাশিত রিপোর্টে জানা গিয়েছে, এখন পর্যন্ত ৫৬৩টি নমুনা সংগ্রহ করা হয়েছে৷ তার মধ্যে ৫১৫টি নমুনা পরীক্ষা হয়েছে৷ ২ জন পজিটিভ এবং ৫১৩ জনের রিপোর্ট নেগেটিভ এসেছে৷


ত্রিপুরা সরকার সিদ্ধান্ত নিয়েছে কোয়ারেন্টাইনে থাকা সকলের নমুনা পরীক্ষা করা হবে৷ সে মোতাবেক পরিকল্পনা গ্রহণ করা হয়েছে৷ জেলা স্তরে কর্মপন্থা বুঝিয়ে দেওয়া হয়েছে৷ এক সপ্তাহের মধ্যে সমস্ত নমুনা সংগ্রহ করা সম্ভব হবে বলে দাবি করেন এসএসও ডা. দ্বীপকুমার দেববর্মা৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top