News Flash

  • Home
  • Uncategorized
  • ধর্মনগরে আগুনে পুড়ল কাঠের গুদাম, যতনবাড়ীতে ফায়ার স্টেশন
Image

ধর্মনগরে আগুনে পুড়ল কাঠের গুদাম, যতনবাড়ীতে ফায়ার স্টেশন

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর/ শান্তিরবাজার, ১৩ এপ্রিল ৷৷ সোমবার সকালে ভয়াবহ অগ্ণিকান্ডে পুড়ে ছাই ধর্মনগর পুরসভার অন্তর্গত দক্ষিণ হুরুয়ার ১০ ওয়ার্ড এলাকার মো ঃ চাঁন মিঞার কাঠের গোডাউন৷ গোডাউনের মালিক চাঁদ মিঞা জানিয়েছেন, আগুনে প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে৷


কিভাবে এই আগুন লাগলো তা বলতে পারছেন না চাঁদ মিঞা৷ সময়মতো দমকল বাহিনী চাঁদ মিঞার কাঠের গোডাউনে না পৌঁছলে চাঁদ মিঞার পুরো বসত বাড়িটাই আগুনের লেলিহান শিখায় ভষ্মীভূত হয়ে যেত৷ অল্পতে বেঁচে গেল চাঁদ মিঞার বসত বাড়ি৷ এদিকে রাস্তা ছোট হওয়ার কারণে দমকলের ইঞ্জিন নিয়ে পৌঁছাতে সমস্যার সম্মুখীন হয়৷


করোনার এই অস্থিতিশীল পরিস্থিতিতে ধর্মনগর মহকুমায় বেশ কয়েকটি অগ্ণিকাণ্ডে মানুষ আতঙ্কিত হয়ে পড়েছেন৷ তবে আন্তরিক প্রচেষ্টায় তা মোকাবিলা করছে দমকলবাহিনী কর্মীরা, সঙ্গে রয়েছে আরক্ষা দপ্তর৷


এদিকে, রবিবার রাত আড়াইটা নাগাদ যতনবাড়ি ফায়ার স্টেশনে ভয়াবহ অগ্ণিকান্ড ঘটে৷ জানা গিয়েছে, ফায়ার স্টেশনের এক কোনে হঠাৎ আগুন দেখতে পান সেন্ট্রির দায়িত্বে থাকা জনৈক ফায়ারম্যান৷ সাথে সাথেই তিনি স্থানীয় বিদ্যুৎ নিগমের অফিসে কল করে বিষয়টি জানায় যাতে বিদ্যুৎ সংযোগ ছিন্ন করে দেয়৷ বিদ্যুৎ নিগমের কর্মীরা খবর পাওয়ার প্রায় পনের মিনিট পর সেখানে পৌঁছে৷ এই সময়ের মধ্যে আগুন মুহুর্তের মধ্যেই ফায়ার স্টেশনে ছড়িয়ে পড়ে৷

সেখানে মজুত রাখা জ্বালানি তেল ও গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে যায়৷ তাতে আগুন দ্রুত ছড়িয়ে যায়৷ পরে করবুক এবং অমরপুর থেকে ফায়ার সার্ভিসের ইঞ্জিন আসে এবং আগুন নিয়ন্ত্রণে আনা হয়৷ ফায়ার সার্ভিসের যুগ্ম অধিকর্তা কেরি মারাক জানিয়েছেন প্রায় কুড়ি লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে৷ ফায়ার সার্ভিসের কাজকর্ম অস্থায়ী ভাবে করা হয়েছে গর্জনটিলা নিম্ন বুনিয়াদি বিদ্যালয়ে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top