News Flash

  • Home
  • Uncategorized
  • মহারাষ্ট্রের হ্যান্ডওয়াশ-স্যানিটাইজার তৈরির কারখানায় বিস্ফোরণ, নিহত দুই
Image

মহারাষ্ট্রের হ্যান্ডওয়াশ-স্যানিটাইজার তৈরির কারখানায় বিস্ফোরণ, নিহত দুই

মুম্বই, ১৩ এপ্রিল(হি.স.): দেশজুড়ে করোনা আতঙ্কের মাঝে মহারাষ্ট্রের হ্যান্ডওয়াশ, স্যানিটাইজার তৈরির কারখানায় ভয়াবহ বিস্ফোরণ। সোমবার রাজ্যের তারাপুর এলাকার পালঘরের কাছে এই বিস্ফোরণে কারখানার দুই শ্রমিকের মৃত্যুর খবর মিলেছে। গুরুতর জখম একজন।

পুলিশ জানিয়েছে, ওই কারখানায় ৬৬ জন শ্রমিক কাজ করছিলেন। এদিন আচমকাই বিস্ফোরণ হয় কারখানার একটি ইউনিটে। ওই ইউনিটেই স্যানিটাইজার তৈরির কাজ চলছিল। বিস্ফোরণের পরে আগুন ধরে যায় কারখানায়। সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পৌঁছয় দমকল। দু’জন শ্রমিকের দেহ উদ্ধার হয়েছে। একজন শ্রমিকের অবস্থা সঙ্কটজনক। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, একেই মহারাষ্ট্রের অবস্থা সঙ্কটজনক, তারউপর এত লোকের জন্য মাস্ক, স্যানিটাইজারের অভাব রয়েছে। ছোট ছোট কারখানাগুলিকে এইসব তৈরির বরাত দেওয়া হয়েছে। পালঘরের এই কারখানায় সোশ্যাল ডিস্ট্যান্সিংয়ের নিয়ম মেনেই হ্যান্ডওয়াশ, স্যানিটাইজার তৈরি হচ্ছিল। পরিবহনের সমস্যা সত্ত্বেও শ্রমিকরা রোজ এসে কাজ করতেন এখানে। কীভাবে বিস্ফোরণ ঘটল সেটা খতিয়ে দেখা হচ্ছে। রাসায়নিক দ্রব্য বা কোনও দাহ্য বস্তু জমা করে রাখা হয়েছিল কিনা সেটাও খতিয়ে দেখা হচ্ছে।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top