News Flash

  • Home
  • Uncategorized
  • সামজিক দূরত্বের তুয়াক্কা না করে বসছে সংক্রান্তির হাট
Image

সামজিক দূরত্বের তুয়াক্কা না করে বসছে সংক্রান্তির হাট

নিজস্ব প্রতিনিধি, শান্তিরবাজার/আগরতলা, ১২ এপ্রিল৷৷ লকডাউন যেমন একাংশ মানুষ মানছেন না তেমনি সামাজিক দূরত্ব বজায় রাখার বিষয়টিও কার্যত উপেক্ষিতই থাকছে৷ চৈত্র সংক্রান্ত ও পয়লা বৈশাখের প্রস্তুতিতে কিছু অত্যুৎসাহী মানুষ গা ভাসিয়ে দিয়েছে৷ করোনা মোকাবিলায় সরকার যতটা কঠোর হচ্ছে ততই কিছু মানুষ কোনভাবেই সামাজিক দূরত্ব মানছেন না৷ সাপ্তাহিক হাটবার বাজার থেকে সরিয় মাঠে ময়দানে করা হচ্ছে ঠিকই কিন্তু ক্রেতা বিক্রেতাদের সিংহভাগই সামাজিক দূরত্ব বজায় রাখছে না৷ এমনই চিত্র দেখা গিয়েছে দক্ষিণ ত্রিপুরা জেলার শান্তিরবাজারে রবিবার৷


প্রসঙ্গত, সমগ্র বিশ্বজুরে চলছে করুনা ভাইরাসের মহামারি৷ এই মহামারি থেকে সকলে রক্ষার জন্য কেন্দ্র সরকার ও রাজ্য সরকার প্রতিনিয়ত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে৷ এই মহামারি থেকে সকলকে রক্ষার জন্য সমগ্র দেশ জুড়ে লকডাউন প্রক্রিয়া চালু করা হয়েছে৷ আজ ছিল রবিবার৷ আজ শান্তিরবাজার ও জোলাইবাড়ী ছিলো সাপ্তাহিক হাটবার৷ এরই মধ্যে চৈত্র সংক্রান্তির বাজার করতে মাতোয়ারা হয়ে আছে ক্রেতা বিক্রেতারা৷ বিশেষ করে জোলাইবাড়ী বাজারে সকলে লকডাউনকে উপেক্ষা করে কোনো প্রকার সামাজিক দুরত্ব বজায় না রেখেই কিনা কাটায় মগ্ণ হয়ের য়েছেন৷ সকালবেলা আরক্ষা প্রসাশনের কাউকে মাঠের আশেপাশে দেখা যায়নি৷ অবশেষে বেলা আটটায় আরক্ষা প্রসাশনের লোকজন বাজারে যান৷ কিন্তু দেখা যায় লোকজন কাউকে তোয়াক্কা না করেই নিজ খেয়াল খুশিমতো চলছে৷


অপরদিকে বাজারে ক্রেতাদের ভির দেখে কিছু সংখ্যক অসাধু ব্যাবসায়ী নিজ খেয়ালখুশি মতো জিনিষপত্র ও শাক শব্জীর দাম বাড়িয়ে দেন৷ এতে করে কর্মহীন লোকজনেরা জিনিষপত্র ক্রয় করতে বিশেষ অসুবিধার সন্মুখিন হতে হচ্ছে৷ অতিরিক্ত মূল্যের পরও চৈত্র সংক্রান্তির পালন করার জন্য সকলে নিজ নিজ সাধ্যমতো জিনিষপত্র ক্রয় করেছেন৷ এরইমধ্যে সামনে আসছে পয়লা বৈশাখ৷ এই পয়লা বৈশাখকে কেন্দ্র করে মাংস ব্যাবসায়ীরা এখন থেকেই মাংস মজুত করা শুরু করে দিয়েছে৷ জানা যায় বছরের প্রথম দিনে চড়া দামে বিক্রি করা হবে৷ যদি চড়া দামে বিক্রি করা হয় তাহলে কর্মহীন খেটেখাওয়া লোকজনদের আর পয়লা বৈশাখ পালন করা হবেনা৷ মাছ, মাংসের মূল্য নির্ধারনে ও পয়লা বৈশাখেরদিন বাজারে ভীড় নিয়ন্ত্রনে মহকুমা প্রসাশনের বিশেষ পদক্ষেপ গ্রহন করতে হবে বলে দাবি অভিজ্ঞ মহলের৷ এখন দেখার বিষয় এই বিষয়ে প্রসাশন কি প্রকার পদক্ষেপ গ্রহন করেন৷


এদিকে, করোনা ভাইরাসের সংক্রমণ রুখতে সমগ্র দেশের পাশাপাশি রাজ্যেও লকডাউন জারি রয়েছে৷ কারণ করোনা ভাইরাস থেকে বাচার একমাত্র উপায় হচ্ছে সামাজিক দূরত্ব বজায় রাখা৷ কিন্তু একাংশ মানুষ প্রায় প্রতিদিন লক ডাউনকে উপেক্ষা করে বিনা প্রয়োজনে রাস্তায় বেরিয়ে পড়ছেন৷ এই পরিস্থিতিতে অন্যান্য দিনের ন্যায় রবিবারও আরক্ষা প্রশাসনকে রাস্তায় নামতে হয়৷ রাজ্যের সবচেয়ে বেশি ব্যস্ততম শহর আগরতলা৷ লকডাউনের কারণে যদিও আগের ন্যায় শহরে তেমন একটা লোকের ভিড় লক্ষ্য করা যায় না৷ তবে যাদের বিশেষ প্রয়োজন রয়েছে তারা বাড়ি থেকে বের হচ্ছেন৷

তবে প্রতিদিনই রাজধানীতে হাতে গোনা কিছু লোক বিনা প্রয়োজনে রাস্তায় বেরিয়ে পড়ছে৷ তারা মানছে না লকডাউন৷ তাই এইদিন খোদ পশ্চিম জেলার অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে আগরতলা শহরের বিভিন্ন জায়গায় নজরদারি চালায় পুলিশ৷ যারা এইদিন বিনা প্রয়োজনে রাস্তায় বেরিয়েছে তাদেরকে আটক করেছে পুলিশ৷ মূলত করোনা ভাইরাসের সংক্রমণ রুখতে সামাজিক দূরত্ব বজায় রাখতে আরক্ষা প্রশাসনকে এইদিন কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হয়৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top