News Flash

  • Home
  • Uncategorized
  • সংবাদপত্রের হকারদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ নর্থইস্ট ফাউন্ডেশনের
Image

সংবাদপত্রের হকারদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ নর্থইস্ট ফাউন্ডেশনের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ এপ্রিল ৷৷ করোনা ভাইরাস সংক্রমণ পরিস্থিতি উপেক্ষা করেও সংবাদপত্র বিতরণের সঙ্গে যুক্ত হকাররা জীবন বাজি রেখে প্রতিদিন সকালে বাড়ি বাড়ি সংবাদপত্র পৌঁছে দিচ্ছেন৷ তাদের এই নিরলস প্রয়াসকে সাধুবাদ জানিয়েছে নর্থইস্ট ফাউন্ডেশন নামে একটি সংগঠন৷ স্বেচ্ছাসেবী এই সংগঠনের পক্ষ থেকে সংবাদপত্রের হকারদের মধ্যে শনিবার খাদ্য সামগ্রী বিতরণ করা হয়৷ এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ প্রতিমা ভৌমিক, রাজ্যের বিশিষ্ট আইনজীবী সন্দীপ দত্ত চৌধুরী, ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য ড. অরুণোদয় সাহা প্রমুখ৷

অনুষ্ঠানে হকারদের হাতে চাল, ডাল, তেল, মশলা সহ অন্যান্য খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়৷ এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে সাংসদ প্রতিমা ভৌমিক নর্থইস্ট ফাউন্ডেশনের এ ধরনের সামাজিক কাজের ভূয়সী প্রশংসা করেন৷ সংস্থার কর্মকর্তা আইনজীবী সন্দীপ দত্ত চৌধুরী বলেন, হকার ভাইরা প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে যেভাবে সংবাদপত্র পৌঁছে দিচ্ছেন, তা তাদের প্রতি কৃতজ্ঞতার শামিল৷ তারাও করোনা ভাইরাস সংক্রমণ জনিত কারণে আর্থিক সঙ্কটে পড়েছেন৷ সে কারণেই নর্থইস্ট ফাউন্ডেশান তাদের জন্য খাদ্য সামগ্রী প্রদানের উদ্যোগ গ্রহণ করেছে৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top