News Flash

  • Home
  • Uncategorized
  • লকডাউনে মানবিকতার পরিচয়, গিরিপথ ডিঙিয়ে আর্তদের খাবার পৌঁছে দিচ্ছেন পুলিশ ও টিএসআর
Image

লকডাউনে মানবিকতার পরিচয়, গিরিপথ ডিঙিয়ে আর্তদের খাবার পৌঁছে দিচ্ছেন পুলিশ ও টিএসআর

নিজস্ব প্রতিনিধি, খোয়াই, ১১ এপ্রিল৷৷ লক ডাউনে মানবিকতার পরিচয় দিলেন ত্রিপুরা পুলিশ ও টিএসআর জওয়ানরাঊ দুর্গম এলাকায় খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছেন তাঁরা৷ গাড়ি যাওয়ার সুযোগ নেই৷ তাই কাঁধে চালের বস্তা নিয়ে দুর্গম পথ পেরিয়ে গিরিবাসীর মুখে অন্ন তুলে দিয়ে দৃষ্টান্ত স্থাপন করেছেন পুলিশ কর্মীরা৷ রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব তাঁর ফেসবুক ওয়েলে সেই ছবি তুলে ধরেছেন৷ তাঁদের কুর্নিশ জানাতেও ভুলেননি মুখ্যমন্ত্রী৷


লকডাউনে ত্রিপুরার প্রত্যন্ত অঞ্চলে খাদ্য সংকট দেখা দিয়েছে৷ ত্রিপুরা সরকার বিনামূল্যে রেশন সামগ্রী সরবরাহ করছে৷ কিন্ত এমনও এলাকা রয়েছে, গিরিপথ ডিঙিয়ে কোনও গাড়ি সেখানে যেতে পারে না৷ ওই সমস্ত এলাকার গিরিবাসীরা নিজেরাই রেশন সংগ্রহ করতেন৷ কিন্ত এখন করোনা ভাইরাসের আতঙ্কে অনেকেই বাড়ি থেকে বের হচ্ছেন না৷ ফলে তাদের খাবার সামগ্রীর অভাব দেখা দিয়েছে৷


খোয়াই তুলাশিখর ব্লকের অধীন ত্রিপুরা বস্তিতে জেলা পুলিশ এবং আগরতলায় অবস্থিত গীতাচ ভাগবত প্রচারক সংঘের উদ্যোগে খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে৷ আঠারোমুড়ার পাদদেশে অবস্থিত ওই গ্রামে ২৫ পরিবারের ১২৩ জনকে তিন দিনের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে৷ ওই গ্রামে যেতে অনেক চড়াই-উতরাই পেরোতে হয়েছে৷ পুলিশ কর্মীরা তাঁদের কাঁধে করে খাবারের বস্তা বয়ে নিয়ে গেছেন৷
মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব শনিবার তার ফেসবুক ওয়েলে পুলিশ কর্মীদের ওই কাজের জন্য প্রশংসা করেছেন৷ তাদের কুর্নিশ জানিয়েছেন তিনি৷ মুখ্যমন্ত্রী বলেন, কঠিন সময় অনন্তকাল থাকে না, কিন্ত কঠিন মানসিকতার মানুষ সদা তাঁদের কর্তব্যে অবিচল থাকেন৷

তিনি জনগণের সেবায় দিবারাত্র নিয়োজিত থাকার জন্য পুলিশ কর্মী এবং টিএসআরকে কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন৷ প্রত্যন্ত এলাকায় মানুষের কাছে খাবারের সামগ্রী পৌঁছে দিয়ে তাঁরা মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেছেন, প্রশংসার সুরে বলেন তিনি৷ তাঁর বিশ্বাস, এভাবেই আমরা করোনা যুদ্ধে জয়ী হব৷ পুলিশ প্রশসানের এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top