News Flash

  • Home
  • Uncategorized
  • পরকীয়ার প্রতিবাদ করায় স্বামীকে কুপিয়ে রক্তাক্ত করল স্ত্রী ও শ্যালক
Image

পরকীয়ার প্রতিবাদ করায় স্বামীকে কুপিয়ে রক্তাক্ত করল স্ত্রী ও শ্যালক

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ১১ এপ্রিল ৷৷ স্ত্রীর পরকিয়ার প্রতিবাদী হতেই ধারালো অস্ত্র দিয়ে স্বামীকে কোপাল স্ত্রী ও তার ভাই৷ আহত ব্যক্তির নাম আব্দুল মিঞা৷ ঘটনাটি ঘটে শুক্রবার তেলিয়ামুড়া থানার চাকমাঘাটের পশ্চিম মুসলিম পাড়ায়৷ দীর্ঘদিন যাবত স্ত্রীর পারবিন বিবি অবৈধ সম্পর্কের জের ধরে স্বামী আব্দুল মিঞার সাথে ঝগড়া লেগে আছে৷


প্রায়ই প্রতিবাদ করতে চাইলে স্বামীকে মারধরও করে স্ত্রী পারবিন বিবি৷ শুক্রবার রাত ১২টায় পান খাওয়ার অছিলায় ঘরে ঢুকে তৎকালীন সিপিএমের ভাইস চেয়ারম্যান রাজকুমার দেববর্মার ভাগিনা৷ স্বামী রাতে পাশাপাশি লোকদের ডেকে এনে তাকে আটকও করে৷ স্বামী প্রতিবাদ করলে প্রাণনাশের হুমকিও দেয়৷ গতকাল এই নিয়েই স্ত্রী পারবিনের কাছে জানতে চাইলে পারবিন ও তার বড় ভাই শাহআলম ধারালো অস্ত্র দিয়ে তার মুখে আঘাত করে বলে জানায় প্রতিবেশিরা৷ আহত আব্দুল মিঞা জানান, স্ত্রী পারবিনের স্বভাব চরিত্র ভাল না৷ চার সন্তানকে ফেলে রেখে একবার বিয়েও করে অন্য একজনকে৷ এখন আবার অন্য পুরুষের সাথে ঘর করার জন্য তাকে প্রতিনিয়ত হুমকি দিচ্ছে৷


তবে পারবিনের মা জানিয়েছে আব্দুল মিঞার বাড়ি বাংলাদেশে৷ পারবিনের সাথে বিয়ের পর থেকে এখানে থেকে যায়৷ দু’নম্বরী করে ভোটার তালিকায় নামও তুলে নেয়৷ সারাদিন নেশাগ্রস্ত হয়ে থাকে বলে আব্দুল মিঞার মা জানান৷ ঘটনার পর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে যায় এবং আহত আব্দুলকে হাসপাতালে নিয়ে যায়৷ সেখান থেকে জিবি হাসপাতালে পাঠানো হয়৷ অভিযুক্তরা পলাতক৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top