News Flash

  • Home
  • Uncategorized
  • লকডাউন দ্রুত উঠলে করোনার হামলা আরও ভয়ঙ্কর হবে : হু
Image

লকডাউন দ্রুত উঠলে করোনার হামলা আরও ভয়ঙ্কর হবে : হু

জেনেভা, ১১ এপ্রিল (হি.স.) : করোনা আক্রান্ত দেশগুলি যেন এখনই লকডাউন তুলে না নেয় ।  যে সব দেশ দ্রুত লকডাউন তুলে নেওয়ার চিন্তা করছে তাদের কাছে আরও ভয়ঙ্কর শক্তি নিয়ে হামলা চালাতে পারে করোনাভাইরাস। এমনই সতর্কবার্তা দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) ।

হু-র প্রধান টেড্রোস অ্যাধনম বলছেন, মানুষের জীবনযাপনের ওপর থেকে কড়াকড়ি তুলে নেওয়ার ক্ষেত্রে দেশগুলোকে পর্যায়ক্রমে আর নিরাপত্তা নিশ্চিত করার কৌশল নিতে হবে। খুব তাড়াতাড়ি এসব বিধিনিষেধ তুলে নিলে নেওয়া হলে ভাইরাসের ভয়াবহ বিস্তার সামলানো যাবে না। হু প্রধান আরও জানিয়েছেন, অর্থনৈতিক সমস্যায় পড়লেও বিধিনিষেধ শিথিল করার ক্ষেত্রে দেশগুলোকে সতর্ক হতে হবে।

ওয়ার্ল্ডোমিটারের হিসেব, করোনাভাইরাসে বিশ্ব জুড়ে ১৬ লক্ষ মানুষ আক্রান্ত। ১ লক্ষের বেশি মৃত । এশিয়ার চিন,ইরানকে মৃত্যুপুরী বানিয়ে করোনা এখন ইউরোপের ইতালি, স্পেন, ফ্রান্স, ইংল্যান্ড, নেদারল্যান্ডস, বেলজিয়াম সহ বিভিন্ন দেশে ভয়াবহ হামলা শুরু করেছে। দ্রুত আক্রান্তের সংখ্যা বাড়ছে ভারতেও । এই অবস্থায় আগেই লকডাউন শিথিল করেছে করোনার উৎপত্তি স্থল উহান   এছাড়া ভারতেও জারি করা লকডাউনের মেয়াদ শেষের পথে । যদিও ইতিমধ্যেই ভারতের একাধিক রাজ্য লকডাউন জারি থাকবে বলে ঘোষণা করেছে। মুখ্যমন্ত্রীদের সঙ্গে আলোচনায় জানাগেছে প্রধানমন্ত্রী চান সমগ্র দেশেই জারি থাকুক লকডাউন। এবং এমনটাই ঘোষণা হতে চলেছে বলে খবর।

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top